IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারার ভবানীগঞ্জে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ডক্টরস ক্লিনিকে আলোচনা সভা

বাগমারার ভবানীগঞ্জে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ডক্টরস ক্লিনিকে আলোচনা সভা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ গোডাউন মোড়ে ডক্টরস ক্লিনিকের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী আয়োজিত এ সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোঃ ইমদাদুল হক (দুলাল)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “কম খরচে মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার—আর এই সেবা নিশ্চিত করতেই আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোছাঃ কামরুনাহার, ডা. মোঃ ফয়সাল হোসেন, রেজিস্ট্রার, মেডিসিন বিভাগ, ডা. মোঃ সাদেকুজ্জামান রিংকু, ডা. মোঃ সাজেদুর ইসলাম, ডক্টরস ক্লিনিকের পরিচালক সাইফুর রহমান, শহিদুল ইসলাম, ময়েন উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, এলাকাভিত্তিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিয়মিত সচেতনতা, চিকিৎসকদের সঠিক পরামর্শ এবং আধুনিক চিকিৎসা সুবিধা খুবই গুরুত্বপূর্ণ। জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে বলেও তারা মন্তব্য করেন।

ডক্টরস ক্লিনিকের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও নিয়মিত এমন সভা ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

উক্ত সভায় উপজেলার বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রোগী ও ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31