IMG-LOGO

রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা‘পরিস্থিতি যুদ্ধাবস্থায় ঠেলে দেওয়া হয়েছে, আন্দোলন চলবে’সিরাজগঞ্জে সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গা’র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতজাপানের মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীপুঠিয়ায় ডেঙ্গু আতঙ্কে সাধারণ মানুষ, নেই সচেতনতা মূলক কার্যক্রমসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাশারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি পূজামণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসকনিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৪সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে, আইসিইউতে ৪ : পররাষ্ট্র প্রতিমন্ত্রীচাঁদা না পেয়ে ব্যবসায়ীকে এলাকাছাড়া করার অভিযোগ বদলগাছীর বিএনপি নেতার বিরুদ্ধেবিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজশাহীতে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচিবাঘায় পদ্মা পাড়ে তিন দিনের নৌকা বাইচ উৎসব প্রথম বাংলার বাঘ, নিরাপত্তা নিয়ে প্রশ্নআজকের শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দিবে ভূমিমন্ত্রী মিনুশিক্ষা, নৈতিকতা ও বিশ্বমানের নাগরিক গড়ার ওপর ভূমিমন্ত্রীর গুরুত্বারোপরাজশাহী মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান (৩য় পর্যায়) প্রকল্পের সমীক্ষা বিষয়ক কর্মপরিকল্পনা
Home >> লাইফস্টাইল >> প্রাকৃতিক উপায়ে ওপেন পোরস কমান, ত্বককে উজ্জ্বল রাখুন

প্রাকৃতিক উপায়ে ওপেন পোরস কমান, ত্বককে উজ্জ্বল রাখুন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : আমাদের ত্বকে রোমকূপ আছে, যা ঘাম বের হতে সাহায্য করে। এগুলো ত্বকের তাপমাত্রা এবং তেলের পরিমাণ নিয়ন্ত্রণেও কাজ করে। কিন্তু কখনো কখনো রোমকূপ বড় হয়ে গর্তের মতো দেখা দেয়, যাকে আমরা ‘ওপেন পোরস’ বলি। মেকআপ দিয়ে পুরোপুরি ঢেকে রাখা যায় না।

অনেকেই ওপেন পোরস কমাতে অ্যাসট্রিঞ্জেন্ট টোনার বা অ্যালকোহলযুক্ত টোনার ব্যবহার করে। দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যায়, পিএইচ ভারসাম্য নষ্ট হয় এবং সংবেদনশীল ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। কেউ কেউ খরচ করে কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়ে থাকেন, কিন্তু সবসময় তা নিরাপদ নয়।

কেন পোরস হয়
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের ইলাস্টিন এবং কোলাজেন দুর্বল হয়ে যায়, ফলে রোমকূপ আরও স্পষ্ট দেখা দেয়। এর পাশাপাশি দীর্ঘক্ষণ সূর্যের আলোতে থাকা, ত্বকের সঠিক যত্ন না নেওয়া, অতিরিক্ত তেলতেলে ত্বক-সবই ওপেন পোরসের কারণ হতে পারে। হরমোনজনিত সমস্যা, জিনগত কারণ, ভিটামিন এ-র অভাব বা বয়সজনিত কারণে ত্বকের ঠিক হওয়ার প্রক্রিয়া ব্যাহত হলে ত্বকে ওপেন পোরস দেখা দিতে পারে। ওপেন পোরস থাকলে ত্বক অনুজ্জ্বল দেখায় এবং মুখে বয়সের ছাপ পড়ে।

কিন্তু ঘরোয়া উপায়েও এই সমস্যা কমানো সম্ভব। একটি মাত্র টমেটো ব্যবহার করেও ওপেন পোরস কমানো যায়। টমেটোতে আছে প্রাকৃতিক অ্যাসিড, পটাসিয়াম ও ভিটামিন সি, যা ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়াও ব্ল্যাকহেড এবং হোয়াইটহেড দূর করতেও এটি কার্যকর। এতে থাকা প্রাকৃতিক অ্যাসট্রিঞ্জেন্ট ত্বককে ক্ষতি করে না, বরং ময়েশ্চার ধরে রাখে এবং ত্বককে সুস্থ রাখে।

কীভাবে ব্যবহার করবেন
১. টমেটো ব্যবহার করার জন্য প্রথমে একটি টমেটো স্লাইস করুন। এরপর স্লাইসটি নিয়ে ৫ মিনিট ধরে সার্কুলার মুভমেন্টে ত্বকে হালকাভাবে ঘষুন। এরপর সেই স্লাইসটি ত্বকের ওপরে রেখে দিন প্রায় ১৫ মিনিট। শেষমেশ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন এই পদ্ধতি অনুসরণ করলে ওপেন পোরস কমাতে সাহায্য করবে।

২. ১ টেবিল চামচ টমেটোর পেস্টের সঙ্গে ২-৪ ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি তুলার সাহায্যে ত্বকে হালকাভাবে মাসাজ করুন। ১০ মিনিট রেখে দিন, তারপর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। শেষে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বক পরিষ্কার, সতেজ ও উজ্জ্বল থাকবে।

৩. প্রথমে ব্লেন্ডারে টমেটো দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করুন। এতে এক চিমটি হলুদ গুঁড়া এবং এক ফোঁটা মধু মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে টমেটোর পেস্টটি ২০ মিনিট মুখে মেখে রেখে দিন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহার করলে ওপেন পোরস অনেকটাই সঙ্কুচিত হতে শুরু করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930