IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্ক
Home >> লাইফস্টাইল >> গরম ভাতের সঙ্গী, সুস্বাদু রুই পোস্ত

গরম ভাতের সঙ্গী, সুস্বাদু রুই পোস্ত

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : মাছের প্রতি বাঙালির প্রেমই আলাদা। প্রতিদিন খাবারে একটু মাছ না থাকলে খাওয়া যেন অসম্পূর্ণ থেকে যায়। মাছের মধ্যে রুইয়ের বেশ চাহিদা। রুই মাছ ভাজা, ঝাল-সবভাবেই খেতে ভালো লাগে। তবে মাঝে মাঝে স্বাদ বদল করতে চাইলে পোস্ত রুই মাছ করে খেতে পারেন। গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে। রুই মাছের মোলায়েম স্বাদ আর পোস্তবাটার মসলা মিলিয়ে এক অনবদ্য অনুভূতি দেবে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে রুই পোস্ত রান্না করবেন-
উপকরণ
১. রুই মাছ ৬ পিস
২. টকদই ২ টেবিল চামচ
৩. পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
৪. আদা-রসুন বাটা ১ চা চামচ
৫. কাজুবাদাম বাটা ৬ টি
৬. পোস্ত দানা বাটা ৩ টেবিল চামচ
৭. কাঁচা মরিচ বাটা ১ চা চামচ
৮. হলুদ গুঁড়া ১ চা চামচ
৯. মরিচ গুঁড়া ১ চা চামচ
১০. লবণ স্বাদমতো
১১. চিনি আধা চা চামচ স্বাদমতো
১২. সরিষার তেল প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি
রুই মাছ ভালো করে ধুয়ে নিন। এরপর লবণ ও হলুদ মাখিয়ে মাছের টুকরোগুলো হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন। একটি পাত্রে টক দইয়ের সঙ্গে পোস্ত বাটা, কাজুবাদাম বাটা, কাঁচা মরিচ বাটা, চিনি এবং সামান্য লবণ মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। এরপর টমেটো কুচি দিয়ে ভেজে নিন। আদা-রসুন বাটা যোগ করে মসলা কষান।

মসলা কষানো হয়ে গেলে এতে পোস্ত বাটা, লবণ ও হলুদ, মরিচগুঁড়া দিয়ে দিন মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে অল্প পানি দিন। ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলো এতে দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১০ মিনিট রান্না করুন, যাতে মাছের ভেতরে মসলা ভালোভাবে ঢুকে যায়। নামানোর আগে উপর থেকে চিনি ছড়িয়ে দিন। সবশেষে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031