ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : পারিবারিকভাবে বাঁশের জানালা দিয়ে লাউ চাষ করে লাভবান হচ্ছেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের অধিকাংশ গৃহিণীরা। আধুনিক এই পদ্ধতিতে লাউ চাষে রোগবালায় তেমন নেই বললেই চলে।
উপজেলার বেশ কয়েকজন গৃহিণীর সাথে কথা হলে তারা জানান, ইউটিউব দেখে জ্ঞান অর্জন করে বাঁশের জানালা দিয়ে পারিবারিকভাব লাউ চাষ করার উদ্যোগ নেন। এতে করে সফল হচ্ছেন অধিকাংশ গৃহিণীরা। আগামীতে আরো বড় পরিসরে চাষ করার ইচ্ছা পোষণ করেন উপজেলার বেশ কয়েকজন গৃহিণীরা।
জানালা পদ্ধতিতে উৎপাদিত লাউয়ের রোগবালাই নেই বললেই চলে তাছাড়া দেখতেও বেশ সুন্দর দেখা যায়। ফলে বাজারে নিতে হয় না, বাড়ি থেকেই বিক্রি হয়ে যায়।
এদিকে উপজেলার গ্রামপাঙ্গাশী গ্রামের এক গৃহিণী র সাথে কথা হলে তিনি বলেন, বাঁশের জানালা দেওয়ার ফলে কীটনাশক ব্যবহারের দরকার হয় না। রোগ ও পোকামাকড় কম থাকার কারণে ফলন হচ্ছে খুবই ভালো। আর্থিক প্রণোদনা পেলে আগামীতে আরও বড় পরিসরে পারিবারিকভাবে লাউ চাষ করার আগ্রহ প্রকাশ করেন উপজেলার অধিকাংশ গৃহিণীরা।


