IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজশাহী ১আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন ফরম জমা

রাজশাহী ১আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন ফরম জমা

রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান।

রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহী -১(তানোর -গোদাগাড়ী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান উৎসব মুখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে নির্বাচনী আচরণ বিধি মেনে তানোর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ইউএনও নাঈমা খানের হাতে মনোনয়ন ফরম জমা দেন। এর আগে সকালের দিকে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের দপ্তরে জমা দেন। বিকেল তিনটার দিকে গোদাগাড়ী উপজেলার ইউএনও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে জমা দেন তিনি । জমা দেয়ার পর প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান তানোর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নং কর্মকর্তা কে নির্বাচনের আচরণ বিধি মেনে সবাই যেন ভোটের মাঠে কাজ করার সুযোগ পায় এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ থাকে সে বিষয়ে অবহিত করেন ।

তিনি ইউএনওকে আরো বলেন আরেক প্রার্থী ফ্যামেলী কার্ড ব্যবহার করে ভোটারদের নিজেদের পক্ষে নেয়ার কৌশল একেছেন যা আচরণ বিধি বহির্ভূত। প্রার্থী বলেন, বিগত ২০১৪ সালের এক তরফা, ২০১৮ সালে দিনের ভোট রাতে এবং ২০২৪ সালে আমি ডামি নির্বাচন করেছিল স্বৈরাচার সরকার। বিগত ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হয়েছে।

সুতরাং আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী অবাধ সুষ্ঠ নির্বাচন না হলে দেশ কঠিন সংকটে পড়বে। একারনে যারাই আচরণ বিধি বহির্ভূত কাজ করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কালো টাকা, মাস্তানি গুন্ডামি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে শক্তহাতে দমনের জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানান। সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, অভিযোগ বক্স দেয়া থাকবে, যে কোন বিষয়ে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মনোনয়ন ফরম জমা দিয়ে পরিষদ চত্বরে উপস্থিত নেতাকর্মীদের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আপনারা কঠিন শীত উপেক্ষা করে এখানে এসেছেন এজন্য ধন্যবাদ। আমি মাইকে কথা বলতে পারতাম। কিন্তু আচরণ বিধি লঙ্ঘন হবে একারনে মুখে কথা বলছি। আগামী ২২ জানুয়ারী থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। তার আগে প্রচারণা করা যাবে না। তবে সাংগঠনিক দাওয়াতী কাজ করতে পারা যাবে।

এসময় জেলা জামায়াতের আমীর প্রফেসর আব্দুল খালেক, সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য জামিলুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, উপজেলা ওলামা বিভাগের সভাপতি কাজী মিজানুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুর রহিম, পাঁচন্দর ইউপি আমীর জুয়েল রানা, শিক্ষক নেতা এসএম মিজানুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল উদ্দিন, আফজাল হোসেন, মাহবুর চৌধুরী সহ সাত ইউনিয়ন ও দুই পৌরসভার বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31