IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পত্নীতলায় আদিবাসিদের নিয়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় আদিবাসিদের নিয়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : পত্নীতলায় আদিবাসী সম্প্রদায়ের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার দিবর ইউনিয়নের চাঁনপুকুর মিশন এলাকায় এ ক্যাম্প পরিচালিত হয়। দিবর ইউপির শেখপাড়া ও উত্তর কাজীপাড়া গ্রাম উন্নয়ন দল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ কর্মসূচি পরিচালনা করে।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়ান উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিনে শুক্রবার দিবর ইউনিয়নের শেখ পাড়ায় এই কর্মসূচি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হয়। চাঁনপুকুর মিশন এলাকার সুশীলা হেমব্রমের মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হিমোগ্লোবিন পরিমাপ করে তার হাতে একটি রিপোর্ট প্রদান করা হয়। ৭২ বছর বয়সী এই নারী স্বাস্থ্য সেবা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করে বলেন “আমাদের বাড়ির পাশেই স্বাস্থ্য সেবার যে ক্যাম্প বসেছে সেখানে আমি আমার সকল রিপোর্ট করাতে পারলাম। উক্ত ক্যাম্পে উপস্থিত সকলে অত্যন্ত আন্তরিক এবং কোন টাকা পয়সা ছাড়াই সেবা নিতে পেরে খুশি। সুশীলা হেমরম এর মত ১২২ জন নারী এবং পুরুষ উক্ত মেডিকেল ক্যাম্পে ডাক্তারের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং বিনামূল্যে ঔষধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

শেখ পাড়া গ্রাম উন্নয়ন দলের সভাপতি ইদ্রিস আলী সন্তোষ প্রকাশ করে বলেন “আমাদের গ্রামের আদিবাসীদের স্বাস্থ্য সেবা নিয়ে আমরা সব সময় চিন্তায় থেকেছি। আমরা মনে করেছিলাম তাদের হয়তো দুরারোগ্য অনেক ধরনের অসুখ থাকতে পারে। আজকের মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো যে প্রাকৃতিক খাবার-দাবার খাওয়া বা জীবনচরণের জন্য আদিবাসীরা নিরাপদে রয়েছেন। আজকের মেডিকেল ক্যাম্প থেকে আমাদের এই শিক্ষণীয় প্রচারের উদ্যোগ নিতে হবে।”

উল্লেখ্য দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের অনুপ্রেরণায় পত্নীতলা উপজেলায় ১১০ টি গ্রাম উন্নয়ন দল এবং মা’দের ক্লাব রয়েছে। যেখানে প্রতি মাসেই নিয়মিত স্বাস্থ্য সেবা নিয়ে আলাপ আলোচনা এবং প্রশিক্ষণ পরিচালনা হয়ে আসছে। বর্তমানে পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর গ্রাম গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ গুলোর মধ্য দিয়ে টেকসই উন্নয়নের অভীষ্ট অতি দ্রুত অর্জিত হবে বলে আয়োজকরা মনে করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31