IMG-LOGO

রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজশাহীতে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচিবাঘায় পদ্মা পাড়ে তিন দিনের নৌকা বাইচ উৎসব প্রথম বাংলার বাঘ, নিরাপত্তা নিয়ে প্রশ্নআজকের শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দিবে ভূমিমন্ত্রী মিনুশিক্ষা, নৈতিকতা ও বিশ্বমানের নাগরিক গড়ার ওপর ভূমিমন্ত্রীর গুরুত্বারোপরাজশাহী মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান (৩য় পর্যায়) প্রকল্পের সমীক্ষা বিষয়ক কর্মপরিকল্পনানন্দীগ্রামে বিনামূল্যে চক্ষু শিবিরচারঘাটে অধিকাংশ ডাকঘরে নেই নিজস্ব ভবন সাইনবোর্ডে ডিজিটাল লিখা থাকলেও নেই র্কায্যক্রমরহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক নির্বাচিতমটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনশিমলা পার্কের সুরক্ষা নিশ্চিতসহ পাখির আবাসস্থল রক্ষার দাবিপ্রজ্ঞা, গবেষণা ও কবিতার মেলবন্ধন: বাল্যবন্ধু ড. শহীদুল জাহীদকে নিয়ে গর্ববিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণপ্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধেআবার আলোচনায় পুরোনো প্রেম,অভিনেত্রী তমা মির্জার প্রশংসায় পরিচালক রায়হান রাফীরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ফ্রিজ খুললেই দুর্গন্ধ, মুক্তি পেতে

ফ্রিজ খুললেই দুর্গন্ধ, মুক্তি পেতে

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : অনেক ফ্রিজেই খোলার সঙ্গে সঙ্গে একটা উদ্ভট গন্ধ বের হয়ে আসে। কিন্তু কেন এমনটি হয়, তা একবার ভেবে দেখা উচিত। কারণ আমরা সাধারণত ধারণা করি— ফ্রিজে দুর্গন্ধ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে— বাসি কিংবা খোলা খাবার রাখা। রান্না করা তরকারি, মাছ-মাংস, ডিম কিংবা দুগ্ধজাত খাবার যদি ঢাকনা ছাড়াই রাখা হয়, তাহলে তার গন্ধ দ্রুত ছড়িয়ে পড়ে।

অনেক সময় ফল কিংবা সবজি পচে গিয়ে দুর্গন্ধ বের হয়। আমরা খেয়াল না করলেও সেগুলো থেকেই বাজে একটা গন্ধ তৈরি হয়। এ ছাড়া দীর্ঘদিন পরিষ্কার না করলেও ফ্রিজের কোণায় জমে থাকা খাবারের কণা ও পানিও দুর্গন্ধের উৎস হতে পারে। ফ্রিজের ড্রেন ট্রে বা রাবারের গ্যাসকেটেও জীবাণু জমে গন্ধ ছড়িয়ে পড়তে পারে।

ফ্রিজ খুললেই যদি নাকে ভেসে আসে বোটকা বা পচা গন্ধ, তাহলে সেটি শুধু বিরক্তিকরই নয়, এটি স্বাস্থ্যের জন্যও ভীষণ ক্ষতিকর। অনেক সময় আমরা ফ্রিজে খাবার রেখে নিশ্চিন্ত থাকি, কিন্তু সামান্য অসতর্কতায় সেই খাবার থেকেই তৈরি হয় দুর্গন্ধ। কী কারণে এমন গন্ধ হয় এবং কীভাবে তা সহজ উপায়ে দূর করা যায়? এটি অবশ্যই জানা প্রয়োজন।

সামান্য অসতর্কতায় সেই খাবার থেকেই তৈরি হয় দুর্গন্ধ। কীভাবে সহজ উপায়ে তা দূর করা যায় সে বিষয়ে সঠিক সংরক্ষণের পদ্ধতি জেনে নিন। চলুন জেনে নেওয়া যাক, গন্ধ দূর করার সহজ খাবার সংরক্ষণের সঠিক পদ্ধতি—

ফ্রিজে খাবার রাখার সময় সবসময় ঢাকনাযুক্ত কনটেইনার ব্যবহার করা উচিত। মাছ, মাংস বা তীব্র গন্ধযুক্ত খাবার আলাদা এয়ারটাইট বক্সে রাখলে গন্ধ ছড়াবে না। ফল ও সবজি নিয়মিত পরীক্ষা করে পচা অংশ ফেলে দিন।

আর প্রতি সপ্তাহে একবার ফ্রিজের ভেতর চোখ বুলিয়ে নিন। মাসে অন্তত একবার হালকা পরিষ্কার করে নিন। অতিরিক্ত খাবার জমিয়ে না রেখে প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ করুন। এই ছোট অভ্যাসগুলো মেনে চললেই ফ্রিজ খুললেই আর বোটকা গন্ধ নয়, বরং থাকবে পরিষ্কার ও সতেজ অনুভূতি। প্রতি মাসে অন্তত একবার ফ্রিজ পুরো খালি করে পরিষ্কার করুন। কারণ এতে ফ্রিজ ভালো থাকবে। প্রথমেই ফ্রিজ বন্ধ করে সব খাবার বাইরে বের করে রাখুন। এরপর বাসি বা সন্দেহজনক খাবার থাকলে ফেলে দিন। এ সময় হালকা গরম পানিতে বেকিং সোডা বা ভিনিগার মিশিয়ে ফ্রিজের তাক, ড্রয়ার ও ভেতরের দেয়াল ভালো করে মুছে নিন। এটি জীবাণু নষ্ট করে এবং গন্ধের মূল উৎস দূর করে।

লেবু ও ভিনিগারের ব্যবহার করেও আপনার ফ্রিজ পরিষ্কার করতে পারেন। একটি লেবু কেটে বা লেবুর খোসা একটি ছোট বাটিতে রেখে ফ্রিজে রাখুন। এরপর লেবুর প্রাকৃতিক অ্যাসিডিক গুণ দুর্গন্ধ শোষণ করে। চাইলে ভিনিগার ভেজানো কাপড় দিয়ে ফ্রিজের ভেতর মুছলেও ভালো ফল পাওয়া যায়।

এ ছাড়া ফ্রিজে বেকিং সোডা রাখুন। ফ্রিজে দুর্গন্ধ দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বেকিং সোডা। একটি খোলা পাত্রে ২–৩ টেবিল চামচ বেকিং সোডা রেখে দিন। এরপর গন্ধ শোষণ করে এবং ফ্রিজের বাতাস সতেজ রাখে। প্রতি ২–৩ মাস অন্তর বদলে নিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930