IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের সামরিক আগ্রাসনের প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

রাজশাহীতে ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের সামরিক আগ্রাসনের প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের সামরিক আগ্রাসনের প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক্টিভিস্ট ও পরিবেশ-আন্দোলন কর্মী বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় এবং লেখক, গবেষক মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক নাদিম সিনা, গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার আহবায়ক অ্যাড. মুরাদ মোর্শেদ, ছাত্র ফেডারেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগঠক তাসনুভা আমিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের রাজশাহী জেলার আহবায়ক আলফাজ হোসেন, সদস্য সচিব সামসুল আবেদীন ডন, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলার সভাপতি অ্যাড. হোসেন আলী পিয়ারা, বিভাগীয় সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরী, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সহ-সভাপতি শামীম পারভেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর সৌভিক রেজা, ইতিহাস বিভাগের শিক্ষক ড. গোলাম সারোয়ার সুজন, জর্জকোর্ট রাজশাহীর আইনজীবী অ্যাড. হাবিবুর রহমান, আদিবাসী যুব-পরিষদ রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস, সাংস্কৃতিক কর্মী ওয়ালীউর রহমান বাবু সহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, ভেনেজুয়েলার প্রতি মার্কিন আগ্রাসন শুধুমাত্র মানবাধিকার লঙ্ঘন না, বরং এটি পুরো পৃথিবীকেই হুমকির মুখে ফেলেছে। আমেরিকা অত্যন্ত পরিকল্পিতভাবে সঙ্কট তথা নয়া-উপনিবেশ সৃষ্টি করার মাধ্যমে সারা দুনিয়াকে শোষণ করে যাচ্ছে। এমন বর্বরোচিত ঘটনার পরেও জাতিসংঘ সহ বিশ্বমানবতার ফেরিওয়ালারা নিশ্চুপ ভূমিকা পালন করছে এবং শুধুমাত্র ভেনেজুয়েলাই না, পরবর্তীতে কিউবা, মেক্সিকো, কলোম্বিয়া, গ্রিনল্যাণ্ড, ইরান সহ সারাবিশ্বে রাজনৈতিক-প্রাকৃতিকভাবে সম্ভাবনাময় দেশগুলোতে আমেরিকা তার একক আধিপত্য নিশ্চিত করতে চায়। বাংলাদেশ রাষ্ট্রও এর বাইরে নয়। বাংলাদেশ ভূখণ্ড বিশেষত পায়রা সমুদ্র বন্দর, সেন্ট মার্টিনে তাদের আধিপত্য বিস্তারের জন্য মুখিয়ে আছে।

সভায় বক্তারা যুদ্ধ-অবরোধ ও হুমকির রাজনীতি প্রত্যাখ্যান করে সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধ ও ভেনেজুয়েলার জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানানোর আহবান জানান। এছাড়াও মার্কিন ও সকল আধিপত্যবাদের ছোবল থেকে নিজ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার্থে একজোট হবার আহবান জানান।

সভা শেষে নাগরিক সমাজের একটি বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট থেকে মনিচত্ত্বর, গণকপাড়া হয়ে বাটার মোড়ে এসে শেষ হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31