IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> লাইফস্টাইল >> বাড়তি খরচ এড়িয়ে সিলিন্ডার গ্যাস বাঁচানোর কৌশল

বাড়তি খরচ এড়িয়ে সিলিন্ডার গ্যাস বাঁচানোর কৌশল

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : রান্নাঘরের দৈনন্দিন খরচের মধ্যে সিলিন্ডার গ্যাসের একটা বড় অংশ থাকে। বর্তমানে গ্যাসের বাজার অস্থির হওয়ায় অনেক পরিবারই প্রতিদিনের প্রয়োজন মেটাতে চাপের মুখে পড়ছে। বিশেষ করে পাইপলাইনের বাইরে থাকা পরিবারগুলো সরাসরি সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভরশীল। তবে বাড়তি দাম হলেও সচেতন ব্যবহার ও কিছু সহজ কৌশল মেনে চললে মাসিক খরচ কমানো সম্ভব এবং রান্নার সময় নিরাপত্তা বজায় রাখা যায়।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে সিলিন্ডার গ্যাস খরচ কমাতে পারেন-

১. রান্নার আগে পরিকল্পনা করা
গ্যাস সাশ্রয়ের প্রথম ধাপ শুরু হয় রান্নার আগেই। কী রান্না করবেন, কত সময় লাগবে-এই পরিকল্পনা থাকলে চুলা অকারণে জ্বালিয়ে রাখার প্রয়োজন কমে।

২. আঁচ মাঝারি রাখা
অনেকে একসঙ্গে অনেক রান্নার কাজ করতে গিয়ে চুলা বেশি বাড়িয়ে দেন। উচ্চ তাপে রান্না করলে খাবারের পুষ্টি নষ্ট হয় এবং সিলিন্ডার গ্যাসের বড় অংশ অপচয় হয়। তাই রান্নার সময় আঁচ মাঝারি রাখলে গ্যাস খরচ অনেকটা কমে যাবে।

৩. বার্নার পরিষ্কার রাখা
নিয়মিত বার্নার পরিষ্কার রাখলে গ্যাসের দহন সঠিক হয় এবং অপচয় কমে। ঈষদুষ্ণ গরম পানিতে ন্যাকড়া ভিজিয়ে ঘষলে বার্নার দ্রুত পরিষ্কার হয়।

৪. উপকরণ আগে থেকে প্রস্তুত করা
রান্নার সময় সবকিছু একসঙ্গে করলে সময় নষ্ট হয় এবং গ্যাসও বেশি খরচ হয়। অনেকেই পাত্র গরম করার উদ্দেশ্যে চুলা জ্বালিয়ে রান্নার সামগ্রী প্রস্তুত করতে শুরু করেন, ফলে গ্যাসের অপচয় বেশি হয়। তাই সবজি কাটা, মসলা তৈরি সব চুলা জ্বালানোর আগে প্রস্তুত রাখলে রান্নার সময় কমে এবং গ্যাসও বাঁচে।

৫. প্রেসার কুকার ও সহায়ক যন্ত্র ব্যবহার করা
ডাল, মাংস বা অন্যান্য সময়সাপেক্ষ রান্নায় প্রেসার কুকার ব্যবহার করুন। বিদ্যুৎ বা অন্যান্য জ্বালানি নির্ভর যন্ত্রের সঙ্গে সমন্বিত ব্যবহারও গ্যাস সাশ্রয়ে সাহায্য করে। বাড়িতে মাইক্রোওয়েভ থাকলে খাবার গরম করতে ব্যবহার করুন।

৬. খোলা পাত্র এড়িয়ে চলা
খোলা পাত্র থেকে তাপ দ্রুত বের হয়। ঢাকনা ব্যবহার করলে তাপ ধরে থাকে, আর্দ্রতা বজায় থাকে এবং রান্নার সময় কমে।

৭. হাঁড়ি-পাতিলের আকার ও উপাদান ঠিক রাখা
পাত্রের আকার চুলার আগুনের সঙ্গে মিলিয়ে রাখুন। ভারী তলার হাঁড়ি তাপ ধরে রাখে, ফলে কম আগুনে রান্না ভালো হয়। ঢাকনা ব্যবহার করলে ভেতরের তাপ বের হয় না, রান্নার সময়ও কমে।

৮. পাত্রের নিচে তাপ ধরে রাখার পাথর ব্যবহার করা
ঐতিহ্যবাহী পদ্ধতি হিসেবে হাঁড়ির নিচে পাথর বসানো যেতে পারে। পাথরের তাপীয় ভর রান্নার সময় তাপ শোষণ করে এবং ধীরে ধীরে পাত্রে ছড়িয়ে দেয়। এতে অল্প গ্যাসে বেশি তাপশক্তি পাওয়া যায়।

৯. রান্নার পাত্র আগে শুকিয়ে নিন
চুলায় ভেজা হাঁড়ি বা পাত্র রাখলে রান্নার সময় পানি বাষ্পীভূত হতে অতিরিক্ত গ্যাস লাগে। তাই ব্যবহার করার আগে পাত্রগুলো ভালো করে শুকিয়ে নিলে গ্যাস সাশ্রয় করা সম্ভব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930