ধূমকেতু প্রতিবেদক, তানোর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মুন্ডমালা পৌর আওয়ামী লীগ আয়োজিত মুন্ডমালা বাজারস্থ্য দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার।
মুন্ডমালা পৌর আ’লীগ সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও মুন্ডমালা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুন্ডমালা পৌর নির্বচানে আওয়ামী লীগ দলীয় মেযর প্রার্থী আমির হোসেন আমিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আ’ লীগ দায়ত্ব প্রাপ্ত সভাপতি খাদেমুন্নবী বাবু চৌধুরী।
তানোর উপজেলা আওয়ামী লীগ দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাম কমল শাহা, তানোর উপজেলা আ’ লীগ দপ্তর সম্পাদক জিল্লুর রহমান মাষ্টার, মুন্ডমালা পৌর যুবলীগ সাবেক সভাপতি আহম্মেদ সিজারসহ আ’ লীগ যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় তানোর উপজেলা আওয়ামী লীগ, তানোর পৌর আ’ লীগ ও মুন্ডমালা পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হবে।


