IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
Home >> খেলা >> বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে চায় পাকিস্তান

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে চায় পাকিস্তান

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কোথায় হবে? নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে রাজি নয় বাংলাদেশ। এরই মধ্যে সহ-আয়োজক শ্রীলঙ্কায় খেলাগুলো স্থানান্তরিত করার জন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরই মধ্যে নতুন খবর। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানানোর পরই এই আগ্রহের কথা উঠে আসে। শ্রীলঙ্কার ভেন্যুগুলো যদি পাওয়া না যায়, তাহলে পাকিস্তানের প্রস্তুত ও সম্পূর্ণ সজ্জিত স্টেডিয়ামগুলো বিকল্প হিসেবে প্রস্তাব করা হতে পারে।

সূত্র আরও জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান সফলভাবে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এবং আইসিসি উইমেনস কোয়ালিফায়ার্স ২০২৫।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই পিসিবির এই আগ্রহ সামনে এলো।

পিসিবি সূত্র জানায়, পাকিস্তান সহজেই বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো আয়োজন করতে সক্ষম এবং দেশের সব নির্ধারিত ভেন্যু ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতায় এবং শেষ গ্রুপ ম্যাচটি মুম্বাইয়ে। তবে মোস্তাফিজুর রহমানকে কেকেআর স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর এই ভেন্যুগুলো নিয়ে বিতর্ক শুরু হয়।

এই ঘটনার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানায় যে, তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না।

বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো দেশে সরানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31