IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’

‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদ্য গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ও ষড়যন্ত্রের দায় বাংলাদেশ পুলিশ বাহিনী নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এ ধরনের বেআইনি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায়ভার সম্পূর্ণ ওই কর্মকর্তার নিজস্ব, বাহিনী কখনোই এর দায়ভার বহন করবে না।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার এসব কথা বলেন।
রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, আটক ২

এসপি মর্যাদার একজন কর্মকর্তার গ্রেপ্তারে পুলিশ বাহিনীর ভেতরে কোনো মানসিক চাপ তৈরি হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, “এটি মানসিকভাবে চাপে পড়ার মতো কোনো বিষয় নয়। যিনি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়াবেন, ব্যক্তিগত দায় তাকেই নিতে হবে। এর সঙ্গে বাহিনীর কোনো সম্পর্ক নেই। বরং এটি সবার জন্য একটি স্পষ্ট বার্তা যে, যারাই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন, তাদের বিরুদ্ধেই কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তারের আইনি প্রক্রিয়া সম্পর্কে সিএমপি কমিশনার বলেন, “যেহেতু এটি একটি রাষ্ট্রদ্রোহ মামলা, তাই আইন অনুযায়ী এটি রুজু করার আগে সরকারের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা ছিল। শনিবার সরকারের সেই অনুমোদন পাওয়ার পরই পাঁচলাইশ থানায় নিয়মিত মামলাটি রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই তাকে অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করা হয়।”

তিনি আরও জানান, গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর বর্তমানে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন। এই ইউনিটই স্পর্শকাতর এই মামলাটির তদন্ত করবে এবং নিয়ম অনুযায়ী আজই (রোববার) তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছিলেন, এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে সদ্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার এক ভয়ংকর পরিকল্পনার বার্তা পাওয়া গেছে। সেখানে দলটির নেতাদের ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার আহ্বান জানানো হয়েছিল। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিসেম্বরে দেশে ফেরানোর ছক এবং পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের সুনির্দিষ্ট প্রমাণও তার বিরুদ্ধে মিলেছে।

ডিআইজি আরও জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছিল। ফরেনসিক রিপোর্টে এসব রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অকাট্য প্রমাণ মেলার পরই তার বিরুদ্ধে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত এসপি জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা হিসেবে ২০১০ সালের ১ ডিসেম্বর বাহিনীতে যোগ দেন। এর আগে একই ধরনের রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছিল, যিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31