ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : ” দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ – সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে ৫৬ তম, প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২৬ খ্রি. উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও
আলোচনা সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৪ নভেম্বর) সকাল ১০ টায় গণ পূর্ত ভবণ প্রাঙণে ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ ( আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ৮ নভেম্বর গণপ্রকৌশল দিবস উপলক্ষে এক বনার্ঢ়্য শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণ পূর্ত ভবণ এসে শেষ হয়। বনার্ঢ়্য শোভাযাত্রাটির পূর্বে রংবেরঙের বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক মোঃ শাহাদাত হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি শাহাদাত হোসাইন বলেন, ১৯৭০ সালের ৮ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি কারিগরি শিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে আসছে। টেকসই জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক ও কর্মমুখী কারিগরি শিক্ষা, শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং দক্ষ জনশক্তির যথাযথ মূল্যায়ন অপরিহার্য।আইডিইবি মনে করে, চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় ডিপ্লোমা প্রকৌশল শিক্ষাকে আধুনিক, ব্যবহারিক ও কর্মবাজারের চাহিদাভিত্তিক করতে হবে।
পাশাপাশি উন্নয়ন প্রকল্পে গুণগত মান, স্বচ্ছতা, জবাবদিহি, পেশাগত সততা ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সংগঠনটি।এসময়ে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ ( আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নওশের আহমেদ তামান্না, সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম,পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড সিরাজগঞ্জ এন্ড পাবনা সেলস ডিপার্টমেন্ট এর উপ মহা ব্যবস্থাপক রাশেদ খান, জাতীয় জুটমিল উপমহাব্যবস্থাপক ইঞ্জিয়ার আবু শামা মন্ডল, বিএ ডিসি অবসর প্রাপ্ত সহকারী প্রকৌশলী বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিয়ার সুবল পোদ্দার, ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ ( আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিয়ার আজিজুল বারী,কল্যান সম্পাদক মোঃ মোশারফ হোসেন,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী মোর্শেদ আলম, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ সোহেল রানা, মোঃ ফারুক হোসেন, গণ পূর্ত অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী নাহিদ ইসলাম, প্রমুখ।


