ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও ২০২৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট ৩য় বর্ষ পরীক্ষায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নাচোল সরকারী কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইশরাফিল হকের সভাপতিত্বে ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান মোসাঃ ফাতেমা খাতুনের সঞ্চালনায় পুরস্কার বিতররণ ও সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাচোল সরকারী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক গোলাম কবির মোল্লা ও সহ-সম্পাদক শহিদুল হক। ওই অনুষ্ঠানে ২০২৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষায় মেধাতালিকায় সারাদেশের মধ্যে ৮ম স্থান অধিকারী মাহফুজা খাতুনকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কৃতি শিক্ষার্থীর পিতা খেসবা দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুর রশিদ, নাচোল সরকারি কলেজর বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিজয়ী শিক্ষার্থীরা।


