IMG-LOGO

শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস -২০২৬ উৎযাপনআওয়ামী লীগ নেতার সহায়তায় জমি দখল, চাচার বিরুদ্ধে মুখ খুললেন মুনিরা ন্যান্সিইরানে নতুন মার্কিন হামলায় নিহত ১৪পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীপুঠিয়ায় ১২ বছরের শিশু ধর্ষণের শিকারগাছ বিক্রির অর্থ নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে মারধরের অভিযোগবাঘায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারতানোরে ডাকঘরের কর্মীদের মানববন্ধন, ইউএনওর কাছে স্মারকলিপিমান্দায় বিদ্যালয়ের মাঠ ভরাটে টিআরপ্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহতরুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিতরোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৫ শিক্ষার্থীর মৃত্যুআরএমপি’র মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তারফুলবাড়ীতে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহতমান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজেরঅভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা
Home >> লাইফস্টাইল >> কাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে

কাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : কাচের বাসনপত্র দেখতে যতটা সুন্দর, ব্যবহার করতে ততটাই সাবধানতা দরকার। একটু অসতর্ক হলেই বা হাত ফসকে পড়লেই মুহূর্তে ভেঙে যায় শখের গ্লাস কিংবা বাটি। কিন্তু আসল সমস্যা শুরু হয় ভাঙার পর গুঁড়া গুঁড়া কাচ পরিষ্কার করা। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে হাতে কেটে যাওয়ার ভয় থাকে। বিশেষ করে ছোট ছোট কাচের টুকরা হলে ঝুঁকি আরও বেড়ে যায়। তবে কিছু সহজ উপায় জানলে নিরাপদেই পরিষ্কার করা সম্ভব।

১. পাউরুটি দিয়ে
ভাঙা কাচ পরিষ্কার করতে পাউরুটি বেশ কার্যকর। প্রথমে হাতে গ্লাভস পরুন, আর পায়ে জুতা থাকলে আরও ভালো। এরপর যেখানে কাচ ভেঙেছে, সেখানে এক টুকরো পাউরুটি চেপে ধরুন। দেখবেন, কাচের গুঁড়া পাউরুটির সঙ্গে আটকে যাচ্ছে। চাইলে পাউরুটিটা সামান্য ভিজিয়ে নিতে পারেন। ফ্ল্যাশলাইট বা টর্চ জ্বালিয়ে ভালো করে দেখে নিন কোথায় কোথায় কাচ ছড়িয়ে আছে। এরপর ধীরে ধীরে পাউরুটি দিয়ে তুলে ফেলুন। সবশেষে ভেজা কাপড় দিয়ে জায়গাটা ভালোভাবে মুছে নিন।

২. টিস্যু পেপার দিয়ে
ভাঙা কাচের ছোট টুকরা বা গুঁড়ো পরিষ্কার করতে টিস্যু পেপারও কাজে দেয়। কয়েকটি টিস্যু পেপার পানিতে ভিজিয়ে নিয়ে কাচের উপর আলতোভাবে বুলিয়ে নিন। ভেজা টিস্যুর সঙ্গে কাচের গুঁড়া আটকে যাবে। একবারে পুরোটা পরিষ্কার না হলে দুই-তিনবার একইভাবে করুন। চাইলে ফেশিয়াল টিস্যু বা ওয়েট টিস্যুও ব্যবহার করতে পারেন।

৩. ডাবল টেপ ব্যবহার করে
ডাবল টেপ দিয়েও সহজে কাচ পরিষ্কার করা যায়। একটি স্টিলের গ্লাস বা বাটির নিচে কয়েক টুকরা ডাবল টেপ লাগান। এবার সেটি ভাঙা কাচের ওপর আলতোভাবে ঘষে নিন। দেখবেন, কাচের গুঁড়া টেপে আটকে যাচ্ছে। পরে টেপ খুলে ফেলে দিন। এই পদ্ধতিতে খুব ছোট কাচের কণাও সহজে পরিষ্কার হয়ে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930