IMG-LOGO

বুধবার, ৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে শত্রুতার বিষে এক বছরে তিন বার নিধন হচ্ছে পুকুরের মাছ, ১৫লাখ টাকার ক্ষতিগোমস্তাপুরে শিশু ধর্ষণের চেষ্টা, কিশোর আটকবাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত‘দুই সপ্তাহের মধ্যে পুঁজি বাজারে সুখবর আসছে’‘আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি’গোদাগাড়ীতে প্রাইভেট কারে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউন্ড-গুলি উদ্ধার,নারীসহ আটক ২‘বেপর্দা’ অভিযোগে রাস্তায় হেনস্তার শিকার মডেল নায়লা নাঈমগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যুগত দুই দিনের প্রচন্ড গরমে বিপাকে পড়েছেন প্রাণীকুল ও রায়গঞ্জের মানুষেরামান্দার বিলে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধননিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধাররহনপুর আমবাজারে আম নেয়া হবে প্রতিমন ৫২ কেজিতেগোমস্তাপুরে কৃতি খেলোয়াড়ের সংবর্ধনা‘অংশীজনরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ’নিয়ামতপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> কৃষি >> গোদাগাড়ীতে সরিষা ফুলে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌ চাষীরা

গোদাগাড়ীতে সরিষা ফুলে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌ চাষীরা

ধূমকেতু প্রতিবেদক,মুক্তার হোসেন,গোদাগাড়ী : নবকৃষ্ণ ভট্টাচার্য্যরে কবিতা ‘মৌমাছি মৌমাছি কোথাও যাও নাচি নাচি দাড়াও না একবার ভাই, ওই ফুল ফোঁটে বনে যাই মধু আহরণে দাঁড়া বার সময় তো নাই’।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর, কমলাপুর, চর আষাড়িয়াদহ চর অঞ্চল ও খাল বিলে হলুদ ফুলে ফুলে ভরে গেছে মাঠ। বিস্তর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে হলুদের সমারোহ। বরেন্দ্র অঞ্চলের মাটিতে দিগন্ত জুড়ে সরিষার আবাদে সরিষার ফুলে ফুলে মৌ মৌ গন্ধে ভরে উঠেছে উপজেলার বিভিন্ন্ বিল চড়ায় গুলো। এ সব মাঠে এসে ঝাঁকে ঝাঁকে মৌমাছি দেখে ছোটবেলার ছড়াটির কথা মনে পড়ে যায়।

তাই মৌমাছিদের যেন কোন ফুরসত নেই মহাব্যস্ত এখন তারা মধু অহরণে ভৌ ভৌ শব্দে দলে দলে তারা ছুটে যাচ্ছে বহুদুরে। উড়ে উড়ে ফুল থেকে মধু চুষে নিয়ে আবার ফিরে। সংগৃহীত ওই মধু তারা সঞ্চয় করেছে মৌচাকে। তবে এটা কোন প্রাকৃতিক মৌচাক নয়। তারা মধু ঢালছে বৈজ্ঞানিক পদ্ধতির বাক্সবন্দী মৌচাকে। সেখান থেকে আহরণ করা হচ্ছে মানসম্মত মধু। কৃষি অধিদফতর কর্মকর্তা জানিয়েছেন, সরিষা ক্ষেতে মৌমাছি থাকলে স¦াভাবিকের চেয়ে ফুলে ফুলে মৌমাছি বিচরণের মধ্য দিয়ে পরাগায়ন হয়ে ২০-৩০ ভাগ বেশি পাচ্ছে সরিষার ফলন। কর্মকর্তা আরও জানান, সরিষা ক্ষেতে মধুর খামার গড়ে তোলার জন্য খামারিদের উৎসাহিত করা হয় অপরদিকে এ দৃশ্য স্থানীয় চাষীদের মৌ চাষের প্রতি উদ্বুদ্ব করে তোলা। রাজশাহী-চাঁপাই মহাসড়কের পাশে বাসুদেবপুর বিল চড়াইে সরিষার ক্ষেতে মধু সংগ্রহ করার জন্য বসেছে।

গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের পাহাড়পুর নামাজ গ্রামের আতাউর রহমান ২০০০ সাল থেকে সরিষার ক্ষেতে মধু চাষ করে আসছে। শুরুর দিকে ১০টি মৌ বাক্সের মাধ্যমে মধু সংগ্রহ করে লাভবান হয়। এরপরের বছর থেকে মৌ বাক্সের সংখ্যা বাড়তে থাকে। তিনি জানান, বৈজ্ঞানিক পদ্ধতির প্রতিটি বাক্সের ভেতরে প্রায় ৫০-৬০ হাজার মৌমাছি থাকে আর বাক্সের ভিতরে একটি মাত্র রাণী মৌমাছি থাকে। রানী মৌমাছি ডিম দেয়। বাক্সে থাকে ৫ থেকে ১০ টি মোমের ফ্রেম। এই ফ্রেমগুলো হচ্ছে মৌচাক। বাক্সে বসে থাকে রানী মৌমাছি। দিনে ৬ বার মধু যোগাতে ঝাঁকে ঝাঁকে কর্মী মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে এনে জমা করে ওই মৌচাকে। তিনি জানান, এখানে ’এফিসস মিলেরা ’ জাতের মৌমাছি চাষ করা হচ্ছে। সারাদিন মৌমাছি গুলো সরিষার ফুলে পরাগায়ণ ঘটায় এবং মধৃু সংগ্রহ করে। এরা সাধারণত ২ থেকে ৩ কিলোমিটার দূর থেকে মধু সংগ্রহ করতে পারে। ৮-১০ দিন পর পর প্রতিটি বাক্সে এসব চাক থেকে বিশেষ পদ্ধতিতে বের করা হচ্ছে দেড় কেজি পর্যন্ত সুস্বাদু মধু। মাঠে বসেই এ মধু বিক্রি হচ্ছে ৪শ’ টাকা কেজি দরে।

সরিষার ফুল শেষ হওয়ার পর মার্চ মাসে লিচুর মুকুল থেকে মধু সংগ্রহের জন্য নাটোর, ঠাঁকুরগাও, দিনাজপুর অথবা ঈশ্বরদীর কোন স্থানে বাক্সগুলো পাঠাবে। তারা আরও জানান, সরকারের ভাল উদ্যোগ নেয় ও গঠনমূলক কোন নজরদারি নেই, সরকারী ভাবে পৃষ্ঠপোষকতা পেলে মধু সংগ্রহের কাজ ব্যাপক উন্নয়ন করা সম্ভব। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি রফতানী করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে জানায় মৌ চাষীরা। বালিয়াঘাটা গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, মৌ চাষের এ দৃশ্য আমাদের উদ্বুদ্ধ করেছে। আগামীতে এ পদ্ধতিতে মধু আহরণের উদ্দ্যেগ নিবেন বলেও জানান তিনি।

গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন,তিনটি উদ্দেশ্য নিয়ে আমরা সরিষার মৌমাছি পালন করছি। এখানে মৌ খামারিদের উদ্দেশ্য মধু সংগ্রহ করা। আর কৃষি বিভাগের মাধ্যমে সরিষার ফলন বৃদ্ধি করা। পাশাপাশি মৌমাছি চাষে স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করে তোলা।

উপজেলায় বিভিন্ন মাঠে মধু চাষীরা ১ হাজার টি বাক্সে মধু সংগ্রহ করছে। মধু সংগ্রহের পরিমান প্রায় ৯ হাজার কেজি হবে বলে আশা করা যাচ্ছে। মৌ চাষীরা আসায় ওই সব এলাকায় সরিষার ফলন প্রায় ২০-৩০ শতাংশ বৃদ্ধি পাবে। মৌমাছি শুধু মধু সংগ্রহ করে না ফসলের জন্য ক্ষতিকারক কীটপতঙ্গ মেরে ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের সহায়তা করে থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031