IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়ারাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতমান্দায় বিদ্যালয়ের সম্পত্তি দখলের চেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধেগোমস্তাপুরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে এমপির মতবিনিময়পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই আদিবাসী বারকে প্রশাসনের সহায়তা প্রদানসিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনমেধাবী ছাত্রীর লেখাপড়ার খরচ দিয়ে প্রশংসায় চারঘাটের ইউএনও
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নাটোর-৩ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণা

নাটোর-৩ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণা

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা চালিয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার জামতলী বাজারে গণসংযোগ করেন। এরপর চৌগ্রাম বাজার হয়ে ছোট চৌগ্রাম, সারদাগর, হুলহুলিয়া গ্রামসহ চৌগ্রাম ইউনিয়নে দিনব্যাপী ধানের শীষের পক্ষে প্রচারণা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শামীম হোসেন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম প্রমুখ।

বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু বলেন, দীর্ঘ ১৭ বছর পর সিংড়ার জনগণ তাদের পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দিবে। আমরা বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ্।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news