IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> রাজনীতি >> পবা -মোহনপুর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গঠন করা হবে: মিলন

পবা -মোহনপুর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গঠন করা হবে: মিলন

ধূমকেতু প্রতিবেদক : আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের মতো রাজশাহী–৩ (পবা-মোহনপুর) আসনেও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

রোববার সকাল থেকে মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের কামারপাড়া বাজার এলাকা থেকে তিনি নির্বাচনী গণসংযোগ শুরু করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে অংশ নেন।

গণসংযোগকালে মিলন বলেন, পবা মোহনপুর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

মোহনপুরের সব শ্রেণি-পেশার মানুষ ধানের শীষের পক্ষে কাজ করছেন এবং তারা এখন ঐক্যবদ্ধ। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মীয় বিষয়কে নির্বাচনের সঙ্গে যুক্ত করে মানুষের অনুভূতি নিয়ে রাজনীতি করছে। তিনি বলেন, এই দল নির্বাচন নিয়ে খেলা করেই ক্ষান্ত হয়নি, তারা মানুষের মধ্যে বেহেশতের টিকিট বিক্রি করছে। মানুষের ঈমান আমান নষ্ট করার জন্য কাজ শুরু করেছে। মানুষের ঈমান-আমান নিয়ে ছিনিমিনি খেলা থেকে বিরত থাকার জন্য ওই দলের নেতাকর্মীদের আহ্বান জানা। সেই সাথে ভোটার ও সাধারণ জনগণকে মুনাফিক দলের মিথ্যাচার ও প্ররোচনার ফাঁদে পড়ে ঈমান হারা না হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বিএনপি ক্ষমতায় গেলে নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখা হবে বলেও উল্লেখ করেন তিনি। নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেন। পাশাপাশি প্রাথমিক স্তর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার কথাও বলেন।

তিনি আরো বলেন, পতিত সরকার দীর্ঘ ১৭ বছর এদেশের জনগণের উপরে অন্যায় অত্যাচার করে গেছে। তারা বিএনপির বিশ হাজার নেতাকর্মিতা হত্যা করেছে। লক্ষ লক্ষ মামলা দিয়েছে। হাজার হাজার নেতাকর্মীদের খুন ও ঘুম করেছে। দেশের সমস্ত টাকা বিদেশে পাচার করে দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে । পতিত সরকারের সেই প্রধানমন্ত্রী বিদেশে থেকে বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিন্তু বিএনপি কোনদিনও বাংলাদেশ নিয়ে কোন প্রকার খারাপ ষড়যন্ত্র করে নাই। প্রয়াত বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারআর নিজের জীবন দিয়ে তা প্রমাণ করে গেছেন। এখন তার সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বিএনপি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তার হাতকে শক্তিশালী এবং দেশের জনগণকে বাঁচাতে বিএনপির কোন বিকল্প নাই উল্লেখ করে তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন , মোহনপুরের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, পুরোহিত ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জন্য সম্মানজনক ভাতা এর ব্যবস্থার কথাও উল্লেখ করেন। বেকারত্ব দূর করতে শিল্পকারখানা স্থাপন এবং কর্মমুখী শিক্ষার সুযোগ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।

গণসংযোগ চলাকালে বিভিন্ন ওয়ার্ডে তাকে দেখতে ও বক্তব্য শুনতে নারী-পুরুষের ভিড় দেখা যায়। অনেক প্রবীণ ব্যক্তি তাকে দোয়া করেন এবং সমর্থনের আশ্বাস দেন। এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, তাদের এলাকার রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। তারা দাবি করেন, বিএনপি আমলে নির্মিত অনেক রাস্তা পরবর্তীতে সংস্কারের নামে অবহেলা ও দুর্নীতির শিকার হয়েছে, ফলে তারা দুর্ভোগে আছেন। মিলন তাদের কথা শুনেন এবং নির্বাচিত হয়ে আসার পরে দ্রুত এই সমস্যাগুলো সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন।

এদিকে বিকেলে মোহনপুর উপজেলার ঘাসি গ্রাম ইউনিয়নে গণসংযোগ করেন তিনি। সেখানেও নেতাকর্মী সহ সাধারণ জনগণের ঢল নামে। তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুরা রাস্তায় নেমে আসেন। মিলন সবাইকে হাত নেরে শুভেচ্ছা জানান, অনেকের সাথে হাত মেলান এবং তাদের বক্তব্য ও অভিযোগ শোনেন। অত্র ইউনিয়নের সকল সমস্যার সমাধানে আগামীতে তিনি কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় ঘাসি গ্রাম ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুবুর আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আনসার আলী মৃধা, কেশরহাট বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমনসহ দুই ইউনিয়নের বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31