IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> রাজনীতি >> গণসংযোগ কালে যুবকদের ব্যাপক কর্মসংস্থানসৃষ্টির লক্ষ্যে কাজ করা হবে: মিনু

গণসংযোগ কালে যুবকদের ব্যাপক কর্মসংস্থানসৃষ্টির লক্ষ্যে কাজ করা হবে: মিনু

ধূমকেতু প্রতিবেদক : বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী-২ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, আমাদের প্রথম কাজ হবে হারিয়ে যাওয়া সেই সুন্দর ও নিরাপদ রাজশাহীকে পুনরায় ফিরিয়ে আনা। তরুণ প্রজন্মের জন্য আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর ২৮ নং ওয়ার্ডের তালাইমারি মোড়সহ বিভিন্ন পাড়া-মহল্লায় এ গণসংযোগকালে এসব কথা বলেণ তিনি।

মিনু আরো বলেন, আমরা ভারতের হায়দ্রাবাদ এবং সুদানের ট্রাকম সিটির মতো রাজশাহীকে একটি আইটি শহর (ওঞ ঈরঃু) হিসেবে গড়ে তুলবো। যাতে যুবকদের ব্যাপক কর্মসংস্থান হয় এবং বিদেশেও তাদের কাজের সুযোগ সৃষ্টি হয়। এ ছাড়া, প্রতিটি মায়ের হাতে আমরা ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিতে চাই, কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই। যাতে মায়েরা সরাসরি চাল, ডাল, তেল, মাংস ও সাবানের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলোর অধিকার নিশ্চিত করতে পারেন। এ জন্য তিনি উপস্থিত সবাইকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান।

এর আগে তিনি নেতাকর্মীদের নিয়ে মোনাজাত করেন। মোনাজাতের পর তিনি গণসংযোগ শুরু করেন। এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে ওই এলাকা।

২৮ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।

কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সহসভাপতি এড. ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, রাজশাহী মহানগর যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মতিহার থানা বিএনপির সভাপতি একরামুল, সাধারণ সম্পাদক আল মামুন, ২৮ নং ওয়ার্ড পশ্চিমের মোক্তার, সাধারণ সম্পাদক মুকুল, ২৮ নং ওয়ার্ড পূর্বের সভাপতি টুটুল ও সাধারণ সম্পাদক শুকুর, ছাত্রদল নেতা এমদাদুল হক লিমনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31