ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ৫৬ (পুঠিয়া-দুর্গাপুর- নির্বাচন আসন-৫) আসনের বিএনপির ধানের শীর্ষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী একক প্রার্থী মনজুর রহমান ছাড়াও বিএনপি থেকে সদ্য বহিষ্কার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন দুই জন। ইসফা খাইরুল হক শিমুল ও রেজাউল করিম। দুই স্বতন্ত্র ও একজন দলীয় প্রার্থী থাকায় এই আসনে বিএনপির ভোট তিন ভাগে বিভক্ত হয়ে।
তিনবারের ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যাপন নজরুল ইসলাম মন্ডলের ভোটের প্রচারণায় দলীয় নেতা কর্মী থাকলেও দীর্ঘ সময়ে বিএনপির রাজনীতির সঙ্গে থাকায় পুঠিয়া দুর্গাপুর উপজেলা বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে নেতা কর্মী ইসফা খাইরুল হক শিমুল ও রেজাউল করিমের পক্ষে দেখা গেছে।
সাবেক ছাত্রদলের সদস্য তরিকুল ইসলাম তারেক
বলেন, গত ১৭ বছর আমরা দুর্গাপুর বাসী এবং পুঠিয়া বাসী বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় মামলা হামলা শিকার হয়েছি ঠিক সেই সময় আমাদের পাশে এসে দাঁড়িয়ে ছিলেন ইসফা খায়রুল হক শিমুল। তিনি দুই উপজেলার অসংখ্য পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন । দুর্দিনে আমাদের পাশে দাঁড়িয়ে ছিলেন। আমরা বিএনপি করি আমরা বিএনপির বাইরে না তবে আমাদের পুঠিয়া দুর্গাপুর আসনে যাকে ধানের শীষে মনোনয়ন দেয়া হয়েছে তাকে আমরা দুর্দিনে কাছে পাইনি। আমরা ধানের শীষের বাইরে না তবে আমরা ব্যক্তির বাইরে। আর এই জন্য যদি দল আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাও আমরা এই ধানের শীষের প্রার্থীর সাথে ভোটের প্রচারণায় যাবো না। সেজন্যে আমরা স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুলের নির্বাচন প্রচারণায় মাঠে নেমেছি।
রেজাউল করিম এর পক্ষে নেতাকর্মীরা বলেন, তিনি একজন লন্ডনের নাগরিকতা ছেড়ে আজ আমাদের মাঝে সেবা করার জন্য এসেছেন। আমরা চাই সে তার মূল্যবান নাগরিকতা ছেড়ে আমাদের কাতারে এসেছে।
সে জন্য আমরা আশাবাদী যে তিনি আমাদের সুখ-দুঃখের সমান অংশীদার হবে। সেজন্যই আমরা তার প্রচার-প্রচারণা নেমেছি। সেই সাথে আমরা আশাবাদী আমাদের এমপি প্রার্থী জনাব রেজাউল করিম বিপুল ভোটে বিজয়ী হয়ে আমাদের সেবা করবেন ইনশাআল্লাহ।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা জানান, বিএনপি তিন ভাগে বিভক্ত এটা সঠিক নয়। বিএনপি এক ভাগে বিভক্ত তা হলো ধানের শীষের। যারা বিএনপির নামে সুবিধাভোগী তারা আছে স্বতন্ত্র প্রার্থীর সাথে। প্রকৃত বিএনপি নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে আছে অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে আছে। এছাড়াও আমাদের ধানের শীষের প্রার্থীর ছেলে একজন ব্যারিস্টার হওয়ায় সে দুঃসময়ে অসংখ্য নেতাকর্মীদের জামিনের ব্যবস্থা করেছেন। এছাড়াও ধানের শীষের নির্বাচনী প্রচার-প্রচারণায় পুঠিয়া উপজেলা বিএনপি,উপজেলা কৃষক দল,যুবদল,ছাত্রদল, শ্রমিক দল ছাড়াও বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ধানের শীষের পক্ষে আছে।
পুঠিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন আমি বর্তমানে ঢাকা আছি পুঠিয়া উপজেলা সকল বিএনপির নেতা কর্মীদের ধানের শীষের পক্ষে ভোটের মাঠে প্রচার প্রচারণা করার নির্দেশ দেওয়া আছে।


