IMG-LOGO

শুক্রবার, ২২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কান উৎসবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া, বিমানবন্দরে যেভাবে ধরা দিলেনচাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যুরাসিক সহ দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদেরজন্য ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী“বাঘাবাসীর যোগাযোগ ব্যবস্থায় ‘সি লাইনের’ নতুন দূরপাল্লার বাস ”নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটিকে অভিনন্দনতানোরে ড্রাম ট্রাক থেকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে: সৎ পিতা আটকরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনারাণীনগরে অভিযানে গিয়ে লাঞ্চিত পুলিশের দুই কর্মকর্তানিয়ামতপুরে চার হত্যাকাণ্ডে দ্রুত রহস্য উদঘাটনে পুরস্কার পেলেন ওসি মাহবুবুর রহমানমান্দায় ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছেফসল, অপসারণ দাবিতে মানববন্ধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩নিয়ামতপুরে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তারঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বিভিন্নজনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগ, খুশি নগরবাসী
Home >> লাইফস্টাইল >> হলমার্ক থেকে ক্যারেটের হিসাব, খাঁটি সোনা চিনবেন যেভাবে

হলমার্ক থেকে ক্যারেটের হিসাব, খাঁটি সোনা চিনবেন যেভাবে

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : সোনার দাম যখন আকাশছোঁয়া, তখন গহনা কেনার সময় সবচেয়ে বড় প্রশ্ন – যেটা কিনছেন, সেটা সত্যিই খাঁটি তো? চকচক করলেই সোনা হয় না। তাই সোনা চেনার আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু পদ্ধতি জানা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি।

১. হলমার্ক টেস্ট
খাঁটি সোনা শনাক্ত করার সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য উপায় হলো হলমার্ক টেস্ট। হলমার্ক মূলত গহনার গায়ে খোদাই করা কিছু নির্দিষ্ট সংখ্যা বা চিহ্ন, যা সেই সোনার গুণগত মান বা ক্যারেট সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়।

আন্তর্জাতিক গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার জন্য ব্যবহৃত হয় ৯৯৯.৯, ২২ ক্যারেটের জন্য ৯১৬, ২১ ক্যারেটের জন্য ৮৭৫ এবং ১৮ ক্যারেটের জন্য ৭৫০ – এই সংখ্যাগুলো ব্যবহার করা হয়। এই সংখ্যাগুলো গহনার গায়েই খোদাই করা থাকে।

তবে এগুলো শুধু চেনার কোড নয়। এগুলো আসলে শুদ্ধতার মাত্রা, অর্থাৎ স্বর্ণে কতটা খাঁটি সোনা আছে, হাজারের মধ্যে তার হিসাব।

সহজ করে বললে—
৯৯৯.৯ (২৪ ক্যারেট) মানে হলো ১,০০০ ভাগের মধ্যে প্রায় ৯৯৯.৯ ভাগই খাঁটি সোনা। অর্থাৎ, প্রায় ১০০ শতাংশ।
৯১৬ (২২ ক্যারেট) মানে ১,০০০ ভাগে ৯১৬ ভাগ সোনা আর বাকি অংশে অন্য ধাতু।
৮৭৫ (২১ ক্যারেট) মানে ৮৭৫ ভাগ খাঁটি সোনা।
৭৫০ (১৮ ক্যারেট) মানে ৭৫ শতাংশ সোনা, বাকি ২৫শতাংশ অন্য ধাতু।

এই কারণেই এগুলোকে কখনো কখনো পার্টস পার থাউজ্যান্ড বা সহজ ভাষায় হাজারে কত ভাগ সোনা আছে – এই হিসাব বলা হয়।

বাংলাদেশে আইন অনুযায়ী হলমার্ক করা সোনার অলংকার বিক্রি বাধ্যতামূলক। তবে বাস্তবে অনেক জুয়েলারি প্রতিষ্ঠান এখনো এটি পুরোপুরি মানছে না বলে সোনা ব্যবসায়ীদের দাবি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক খান দোলন বিবিসি বাংলাকে বলেন, গহনা কেনার সময় অবশ্যই ক্যারেট অনুযায়ী গহনার গায়ে থাকা হলমার্ক সিল ভালো করে দেখে নেওয়া উচিত।

২. অন্যান্য পরীক্ষা
হলমার্কের পাশাপাশি সোনা যাচাইয়ের কিছু প্রচলিত উপায়ও রয়েছে। এর মধ্যে নাইট্রিক এসিড টেস্ট, চুম্বক পরীক্ষা, পানির পরীক্ষা কিংবা সিরামিক প্লেট টেস্ট বেশ পরিচিত। তবে এগুলো ঘরোয়া বা প্রাথমিক ধারণা দিতে পারে, চূড়ান্ত নিশ্চয়তার জন্য হলমার্কই সবচেয়ে গ্রহণযোগ্য।

সোনার ক্ষেত্রে আরেকটি পরিচিত শব্দ হলো ‘কেডিএম সোনা’। গহনা তৈরির সময় নরম সোনাকে শক্ত করতে আগে ক্যাডমিয়াম নামের এক ধরনের ধাতু মেশানো হতো। এতে সোনার মান বজায় থাকলেও গহনার কারিগর ও ব্যবহারকারীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা থাকে। সে কারণেই বর্তমানে স্বর্ণে ক্যাডমিয়াম মেশানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

সব মিলিয়ে, সোনা কেনার সময় শুধু ডিজাইন নয় – হলমার্ক, ক্যারেট এবং নিরাপত্তার বিষয়গুলো খেয়াল রাখাই বুদ্ধিমানের কাজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930