IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজশাহীতে ধানের শীষ প্রতীকেউৎফুল্ল জনগণ: মিনু

রাজশাহীতে ধানের শীষ প্রতীকেউৎফুল্ল জনগণ: মিনু

ধূমকেতু প্রতিবেদক : বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী মহানগরীতে ধানের শীষ প্রতীকে জনগণ উৎফুল্ল হয়ে পড়েছে। ধানের শীষ প্রতীক জনগণের পছন্দের প্রতীকে পরিণত হয়েছে। ধানের শীষের জোয়ার শুরু হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় নগরীর ৮, ১০ ও ১১ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।

মিনু আরোও বলেন, রাজশাহীতে ধানের শীষে সর্বস্তরের মানুষের উফুল্লতা দেখা যাচ্ছে। আমরা ৩০০ জন লোক নিয়ে বের হলে হাজার হাজার মানুষ সারিতে চলে আসে এটা ধানের শীষকে ভালবেসে। আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের ধানের শীষের জনতার জোয়ারে একটা ব্যাপক আলোন সৃষ্টি হয়েছে। রাজশাহীবাসী অতিতে বারবারই ধানের শীষকে তাদের প্রিয় প্রতীক হিসেবে গ্রহণ করেছে। এখনও গ্রহণ করেছে। উন্নয়নের প্রতীক, শান্তিপূর্ণ মহানগরী করার প্রতীক সবকিছু মিলেই রাজশাহী আমাদের সবার প্রিয়। আমি মনে করি যে আজকের এই প্রচার আমাদের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সামনে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন। এ নির্বাচনে রাজশাহীর সর্বস্তরের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিবে। জনসভায় আমাদের চেয়ারম্যান জনাব তারেক সাহেব যে বক্তব্য দিয়ে যেটা ভবিষ্যতে রাজশাহী কি হবে তিনি বলেছেন।

তিনি আরও বলেন, রাজশাহী এয়ারপোর্ট থেকে কার্গো বিমানের মধ্যে পূর্ব এবং পশ্চিমে সরাসরি ভেজিটেবল এবং ফ্রুট সাপ্লাই করার যে ব্যবস্থা সেটা আমাদেরকে জনগণ যদি সেবা করার সুযোগ দেয় নির্বাচিত করে তাহলে আমরা অবশ্যই করব। আমরা উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বাসী।

এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে হাঁতেমখান ছোট মসজিদ থেকে হরিজন পল্লীসহ বিভিন্না পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। তিনি সবার সাথে কথা বলে ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন। হরিজন পল্লীতে সংক্ষিপ্ত পথসভায় তিনি সুযোগ পেলে হরিজন পল্লীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, সহসভাপতি এড. ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপি’র সভাপতি শামসুজ্জামান মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক রিপন আলী।

১০ নং ওয়ার্ডে গণসংযোগ শেষে তিনি ১১ এবং ৮ নং ওয়ার্ডের গণসংযোগ এবং প্রচার-প্রচারণা চালান। এ সময় তার সাথে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের স্লোগানে উত্তাল হয়ে ওঠে পাড়া-মহল্লার রাস্তাঘাট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31