IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজনীতি >> তানোরে ধানের শীষের প্রচার মিছিল ও সমাবেশ

তানোরে ধানের শীষের প্রচার মিছিল ও সমাবেশ

তানোরে ধানের শীষের প্রচার মিছিল ও সমাবেশ

তানোরে ধানের শীষের প্রচার মিছিল ও সমাবেশ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, তানোর

ধূমকেতু প্রতিবেদক, তানোর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ১২তম দিনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে তানোর পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল প্রচার মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলের দিকে পৌর সদর ডাকবাংলো মাঠ থেকে মিছিল টি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীনের সুযোগ্য সন্তান অথয় ফাহিম শরীফ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরনজাই ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক খান, মহিলা দলের সভাপতি পলি আকতার, সাবেক সহসভাপতি ওমর আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরসাদ আলী, সদস্য সচিব আব্দুস সবুর, ড্যাব নেতা ডা মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর মুঞ্জুর রহমান, সাবেক কাউন্সিলর সহ সভাপতি আবু সাঈদ বাবু, আব্দুল মান্নান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, সাবেক ছাত্র দলের সভাপতি আব্দুল মালেক মন্ডল, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, ইয়াসমিন আলী, বিএনপি নেতা ওবাইদুর রহমান, ওয়ার্ড বিএনপি নেতা কুরবান আলী, বাসারত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ মন্ডল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিয়তুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য রাশেদুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নুর হাসান মাহমুদ রাজা, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাসুদ করিম, সদস্য সচিব মোতালেব হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুর মোল্লা, কৃষক দলের সাবেক আহ্বায়ক আনারুল ইসলাম, সদস্য সচিব আফজাল হোসেন, পৌর কৃষক দলের আহ্বায়ক সাবেক কাউন্সিলর মশিউর রহমান মুর্শেদ, ইয়াহিয়া, পৌর ছাত্রদল নেতা শাহিন সরকার, যুবদল নেতা আতিকুর রহমান লিটন, আবুল কাশেম, টিপু সুলতান, গোলাম মোস্তফা, মুনসুর রহমান, সেলিম উদ্দিন, রুস্তম আলী, আইয়ুব, আবদুল প্রমুখ।

এর আগে দুপুরের পর থেকে পৌরসভার নয় ওয়ার্ড ও বিভিন্ন গ্রাম থেকে মিছিল নিয়ে ডাকবাংলো মাঠে উপস্থিত হন নেতাকর্মীরা।

বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এনির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিতে মরিয়া হয়ে আছে। কিন্তু আমাদের কে ভূলে গেলে চলবে না। এ নির্বাচন আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ভোটের আর মাত্র ১০ দিন বাকি আছে। আপনারা নিজ বাড়ি ও নিজ গ্রামের ভোটারদের কাছে বারবার যান। ধানের শীষে ভোট চান। যারা অন্য কিছু ভাবছে বা অভিমান করে আছে তাদের বুঝান ধানের শীষে ভোট দিতে হবে। মনে করবেন এটা আমাদের আসন এআসন কেউ নিতে পারবেনা। তাহলে ভুলে আছেন। কারণ আমাদের প্রতিপক্ষরা বসে নেই। সুতরাং আমাদের বসে থাকলে চলবে না। কারণ এ নির্বাচন দেশ নতুন ভাবে গঠনের নির্বাচন। বিএনপি সরকার গঠন করলে কি করতে চাই সেটা ভোটারদের বোঝাতে হবে। আর আমাদের প্রার্থী কি করতে চাই সেটাও তুলে ধরতে হবে। এ আসনের টানা তিনবারের নির্বাচিত এমপি ছিলেন প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক। তার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চান তার ছোট ভাই প্রার্থী শরীফ উদ্দীন। আরেক দল জুলাই গণঅভ্যুত্থান কে নিজেদের পকেটে নিতে চাই। জুলাই গণঅভ্যুত্থান কোন দলের না এটা সারা দেশের আপামর ছাত্র জনতার।

এসময় পৌর এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারেরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31