IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার জামায়াত আমীরের

নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার জামায়াত আমীরের

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সমাজের সকল স্তরে নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, মা-বোনদের বিষয়ে জামায়াতে ইসলামীর স্পষ্ট অঙ্গীকার রয়েছে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা দুটি বিষয় নিশ্চিত করতে চাই—একটি হলো সমাজের সকল স্তরে নারীদের অধিকার ও মর্যাদা, আর দ্বিতীয়টি হলো তাদের নিরাপত্তা। বর্তমানে এ দুটিরই ঘাটতি রয়েছে। ইনশাআল্লাহ আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে পুরুষরা পাবে তাদের অধিকার এবং নারীরা পাবে তাদের ন্যায্য অধিকার।”

জনসভায় তিনি চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরবঙ্গকে কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং নদীকে সম্পদে রূপান্তরের কথাও তুলে ধরেন তিনি।

জেলা আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

এছাড়াও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের এমপি প্রার্থী ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনের এমপি প্রার্থী ড. মিজানুর রহমান।

সভা শেষে জামায়াতে ইসলামীর আমীর চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট প্রার্থনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31