ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। রোববার বিকালে মুন্ডমালা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি র্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে মুন্ডমালা তিন মাথা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
মুন্ডমালা পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত সভাপতি খাদেমুন্নবী বাবু চৌধুরী।
মুন্ডমালা পৌরসভায় নৌকার মেয়র প্রার্থী ও মুন্ডমালা পৌর আ’ লীগ সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন।
তানোর উপজেলা যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক জুলফিকার আলী হিরোর পরিচালনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, মুন্ডমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক।
তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক, তানোর উপজেলা সৈনিক লীগ সাধারণ সম্পাদক বদিউজ্জামান নয়ন, মুন্ডমালা পৌর ছাত্রলীগ আহ্বায়ক মিজানুর রহমান মিনু প্রমুখ।
এসময় বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকসহ জনসাধরণ উপস্থিত ছিলেন।


