IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণসারের কৃত্রিম সংকট রোধে তারাগঞ্জে মনিটরিং কমিটির সভা
Home >> লাইফস্টাইল >> শরীর ঢাকা থাকলেও ময়লা জমে, সমাধান বডি স্ক্রাব

শরীর ঢাকা থাকলেও ময়লা জমে, সমাধান বডি স্ক্রাব

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : আমাদের শরীর নির্দিষ্ট সময় পর পর কোষ পরিবর্তন করে। পুরোনো কোষগুলো ধীরে ধীরে ত্বকের ওপরের স্তরে উঠে আসে, যেগুলোকে বলা হয় ডেড স্কিন সেল। এই মৃত কোষের সঙ্গে বাইরের ধুলাবালি ও ময়লা জমে লোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। ফলে শরীরে ব্রেকআউট, একনে কিংবা রুক্ষভাব দেখা দেয়।

অনেকের ভাবেন – যেহেতু শরীরের বেশিরভাগ অংশ পোশাকে ঢাকা থাকে, তাই সেখানে ময়লা জমার প্রবণতা কম। কিন্তু বাস্তবে এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং ঘাম, মৃত কোষ ও ময়লা জমে শরীরের ত্বক আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই লোমকূপ পরিষ্কার রাখতে এবং ত্বক সুস্থ রাখতে প্রয়োজন নিয়মিত বডি স্ক্রাব।

বডি স্ক্রাবের নানা ধরন থাকলেও ত্বকের জন্য সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ বিকল্পগুলোর একটি হলো সুগার বডি স্ক্রাব। শরীরের যত্নে এর উপকারিতা একাধিক।

১. রোদে পোড়া ট্যান দূর করতে সহায়ক
সুগার বডি স্ক্রাব ব্যবহারে ত্বকের ওপর জমে থাকা ডেড স্কিন সেল ধীরে ধীরে উঠে যায়। ফলে সূর্যের কারণে হওয়া ট্যান ও ট্যান লাইন ফিকে হতে শুরু করে। অতিরিক্ত পিগমেন্টেশনও অনেকটাই নিয়ন্ত্রণে আসে, যা স্বাভাবিক কোষ পরিবর্তনের চেয়েও দ্রুত ফল দেয়।

২. ত্বক আর্দ্র ও মসৃণ রাখে
সুগার স্ক্রাবের সঙ্গে ব্যবহৃত তেল ত্বকের গভীরে প্রবেশ করে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে ত্বক থাকে নরম, কোমল ও স্বাস্থ্যোজ্জ্বল।

৩. রক্তসঞ্চালন বাড়ায়
স্ক্রাব করার সময় ত্বকে হালকা ম্যাসাজের মতো চাপ পড়ে। এতে ত্বকের নিচে রক্তপ্রবাহ বাড়ে, যা ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত রাখতে সহায়তা করে।

৪. ইনগ্রোন হেয়ার কমাতে সাহায্য করে
নিয়মিত এক্সফোলিয়েশন লোমকূপ পরিষ্কার রাখে। শেভিং বা ওয়াক্সিংয়ের আগে সুগার বডি স্ক্রাব ব্যবহার করলে ইনগ্রোন হেয়ারের ঝুঁকি অনেকটাই কমে।

৫. ত্বকের রুক্ষভাব দূর করে
দূষণ ও শুষ্কতার কারণে ত্বক অনেক সময় খসখসে হয়ে যায়। সুগার বডি স্ক্রাব ব্যবহারের পরই ত্বকে তাৎক্ষণিক কোমল ও মসৃণ অনুভূতি পাওয়া যায়।

ঘরে বসেই যেভাবে বানাবেন সুগার বডি স্ক্রাব
চার টেবিল চামচ নারিকেল তেল, এক কাপ চিনি এবং কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া সুগার বডি স্ক্রাব।

ব্যবহারবিধি
সাধারণ ত্বকের ক্ষেত্রে সপ্তাহে দুইবার বডি স্ক্রাব ব্যবহার করা যায়। তবে সংবেদনশীল ত্বকের জন্য সপ্তাহে একবারই যথেষ্ট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031