IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজনীতি >> রাজশাহী-৬, হেবিওয়েট প্রার্থীর সাথে লড়ছেন অষ্টম শ্রেণী পাশ সুরুজ

রাজশাহী-৬, হেবিওয়েট প্রার্থীর সাথে লড়ছেন অষ্টম শ্রেণী পাশ সুরুজ

রাজশাহী-৬, হেবিওয়েট প্রার্থীর সাথে লড়ছেন অষ্টম শ্রেণী পাশ সুরুজ

রাজশাহী-৬, হেবিওয়েট প্রার্থীর সাথে লড়ছেন অষ্টম শ্রেণী পাশ সুরুজ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাঘা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী (প্রতীক-হাতপাখা) আব্দুস সালাম সুরুজ (৪১ বছর ৭ মাস)। অষ্টম শ্রেণী পাশ আব্দুস সালাম সুরুজ দলটির রাজশাহী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ সভাপতি। ২০১৮ সালেও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে এমপি প্রার্থী হয়েছিলেন তিনি। এবারও প্রার্থী হয়ে লড়ছেন হেবিওয়েট প্রার্থীর সাথে।

হলফানামায় দেওয়া তথ্য মতে, আব্দুস সালাম সুরুজ অষ্টম শ্রেণী পাশ। ব্যবসা থেকে তাঁর বাৎসরিক আয় ৪ লাখ টাকা। নগদ অর্থের পরিমান দেখানো হয়েছে ১১ লাখ ১০ হাজার, স্বর্ণ ১০ভরি, কৃষি জমির পরিমান ৩দশমিক ৩৩ শাতংশ। ১লাখ টাকা ইলেকট্রনিক্স সামগ্রী ও ১ লাখ ২০ হাজার টাকার আসবাব পত্র রয়েছে তার।

পেশায় মৎস্যজীবী আব্দুস সালাম সুরুজ বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বাজিতপুর গ্রামের বেদান আলীর ছেলে।
জানতে চাইলে আব্দুস সালাম সুরুজ বলেন,মাছ চাষের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত। ২০১৮ সালেও এই দল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। ভোট পেয়েছিলেন ২৫ হাজারের বেশি। তবে প্রচারনায় দুর্বল হলেও এবার জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

তিনি বলেন, নির্বাচন নিরপক্ষে, সুষ্ঠু হলে ভোটাররা আমাকে মূল্যায়ন করে বিজয়ী করবে বলে বিশ্বাস করি। দলীয় হিসেবে যথেষ্ঠ পরিচিতি ও গ্রহণ যোগ্যাতা রয়েছে। আচরণবিধি মেনে কাজ করছি। নির্বাচিত হলে ইসলামী মূল্যেবোধ থেকে দলের নির্দেশনা মতে কাজ করব।

আব্দুস সালাম সুরুজ এর মতো এবারের নির্বাচনে জাতীয় পার্টি থেকে অংশ নিয়েছেন ইকবাল হোসেন (৬০বছর ১ মাস) (প্রতীক লাঙ্গল)। বিএ পাশ ইকবাল হোসেনের হলফনামায় দেওয়া তথ্য মতে, ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ৩ লাখ ৮১ হাজার টাকা। এর মধ্যে ব্যবসা থেকে ৩লাখ ২০ হাজার শেয়ার,সঞ্চয়,ব্যাংক থেকে ৬১ হাজার। ১৬ভরি স্বর্ণ, নগদ ৫০ হাজার টাকা সহ ১লাখ ৮০ হাজার টাকার ইলেকট্রনিক্স সামগ্রী,৫০ হাজার টাকার আসবাবপত্র ও দশমিক ৩৬৫০ একর জমিতে ৫ কক্ষ বিশিষ্ট পাঁকা বাড়ি ও এবং দশমিক ১২৩৩ একর জমি রয়েছে তার।

ইকবাল হোসেন জাতীয় পার্টির রাজশাহী জেলা কমিটির সাবেক সদস্য সচিব। ২০১৮ সালেও জাতীয় পাটি থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। ভোট পেয়েছিলেন ৪১৬২। জানতে চাইলে তিনি বলেন, দলের কর্মীরা তার পক্ষে নির্বাচনের জন্য প্রস্তুত আছে।

আব্দুস সালাম সুরুজ ও ইকবাল হোসেন ছাড়াও রাজশাহী-৬ আসনে প্রার্থী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ও চারঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ চাদ (৬৮ বছর ১১ মাস) (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার সহকারি সেক্রেটারি ও চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক (৫১ বছর ৬মাস) (দাড়ি পাল্লা)।

ভোটাররা বলছেন,আসনটিতে ৪জন প্রার্থী হলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে সাবেক দুই জনপ্রতিনিধি-বিএনপির ধানের শীষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর।

উল্লেখ্য, বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৫২,৮৭৫। এর মধ্যে পুরুষ১,৭৪,৯০৯ মহিলা ১,৭৭,৯৬৪ হিজরা-২।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31