IMG-LOGO

সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্সধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থীর চাল ও অর্থ বিতরণস্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে শহীদ জেহাদের রক্ত বৃথা যায়নি : ভিপি আমান উল্লাহ আমানচারঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভাপোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভানিয়ামতপুরে সাড়ে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে যুবদলের বিনা মূল্যে চারা বিতরণবাউয়েটের ২৯তম একাডেমিক কাউন্সিল সভানিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিতসিংড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনবাগমারায় মচমইল ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনাগোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনবদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিতভয়াবহ দুর্ঘটনার পর অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী নুসরাত
Home >> লাইফস্টাইল >> পালংশাক কাঁচা খাওয়া ঠিক নয়, স্বাস্থ্যকরভাবে রান্না করার উপায়

পালংশাক কাঁচা খাওয়া ঠিক নয়, স্বাস্থ্যকরভাবে রান্না করার উপায়

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : শীতের বাজারে চোখে পড়ছে তাজা পালংশাক। পুষ্টিতে ভরপুর বলে শীতের সময় যত বেশি সম্ভব পালংশাক খাওয়া উচিত।

পালংশাকের গল্প শুরু হয় আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে, প্রাচীন পার্সিয়ায়। ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়ে পৃথিবীর নানা প্রাচীন জনপদে। ছয় শতকের দিকে ‘পার্সিয়ান সবজি’ হিসেবে পরিচিতি পায় ভারত এবং প্রাচীন চীনে, নেপালের পথে সিল্ক রোড ধরে। এই শাক আমাদের শরীরের জন্য সত্যিই একটি উপহার।

পালং শাকে লুকিয়ে আছে ফাইবার, ভিটামিন সি, এ এবং কে, এবং আয়রনের মতো উপাদান, যা একাধিক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। তবে শাকের সঠিক উপায়ে রান্না করা না হলে তার পুষ্টিগুণ পুরোপুরি কাজে আসে না।

কেন সঠিকভাবে রান্না করা জরুরি?
পালংশাকে রয়েছে অক্সালেট নামের একটি উপাদান, যা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে কিডনির সমস্যা এবং পাথর তৈরি করতে পারে। তাই মেপে-ঝুপে খাওয়ার চেয়ে সঠিকভাবে রান্না করা অনেক বেশি জরুরি। সঠিক রান্নার মাধ্যমে শরীরে তেমন কোনো সমস্যা হয় না।

সঠিক রান্নার পদ্ধতি
পালংশাক কাঁচা খাওয়া ঠিক নয়। প্রথমে ফুটন্ত পানিতে এক মিনিট ডুবিয়ে নিন। তারপর সেই শাক বরফপানিতে রেখে ঠান্ডা করুন। এই পদ্ধতিকে বলা হয় ব্লাঞ্চিং, যা অক্সালেট কমাতে সাহায্য করে। এরপর ব্লাঞ্চ করা পালংশাক দিয়ে স্মুদি, স্যুপ বা তরকারি বানানো যায়। শুধু পালংশাক নয়, অন্যান্য সবজি যেমন ব্রোকলি, ক্যাপসিকাম বা গাজরও ব্লাঞ্চিং করে খেলে তাদের মধ্যে থাকা টক্সিন দূর হয়। সবজি সালাদ বানানোর সময়ও এই নিয়ম মানা উচিত, এতে সবজি হজমে সহজ হয় এবং পুষ্টি বজায় থাকে।

শীতকালে পালংশাককে এভাবে রান্না করে খেলে শুধু স্বাদই পাওয়া যাবে না, শরীরের সঠিক উপকার পাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930