IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজশাহী-২ আসনের প্রার্থী মিনুর ধানের শীষ প্রতীকের গণমিছিলে গণজোয়ার

রাজশাহী-২ আসনের প্রার্থী মিনুর ধানের শীষ প্রতীকের গণমিছিলে গণজোয়ার

ধূমকেতু প্রতিবেদক : বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের নসাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী ১২ তারিখে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন আপনারা সকাল সকাল কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। কোনো বিশৃঙ্খলা নয়, সহাবস্থানের মধ্য দিয়ে আমরা নির্বাচন করছি। ভোট দিয়ে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করবেন। গতকাল সোমবার বিকেলে নগরীর বাটার মোড়ে গণমিছিল পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিনু বলেন, প্রিয় ভাই ও বোনেরা মনে রাখতে হবে এই নির্বাচন বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ, মানুষের প্রত্যাশা ক্ষুধা ও দারিদ্র মুক্ত একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য। এদেশের সার্বভৌমত্ব রক্ষা করা ও গণতন্ত্র প্রতিষ্ঠিত করার নির্বাচন। নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানকে যখন রাষ্ট্রীয় দায়িত্বে আনা হয়েছিল। সেই সময় তিনি মাত্র চার বছরে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছিল এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছিল। শহীদ জিয়া এদেশকে অর্থনৈতিক উন্নয়নে স্বনির্ভর বাংলাদেশ করেছিলেন। আমাদের নেত্রী গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার লড়াইয়ে আজ বিশ্বনেত্রী হয়েছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান গত ২৯ তারিখে মাদ্রাসা সভায় স্পষ্ট বলে গেছেন তিনি কিভাবে বাংলাদেশকে এগিয়ে নেবেন। তিনি প্রত্যেক পরিবারের মায়েদের হাতে ফ্যামিলি কার্ড, কৃষকের হাতে কৃষি কার্ড, মানুষের হাতে স্বাস্থ্য কার্ড পৌঁছে দেবেন। আমাদের প্রথম দায়িত্ব হবে রাজশাহীসহ বাংলাদেশের সকল বেকার যুবকদের জন্য আইটি সেক্টর ও শিল্প প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

মিনু আরো বলেন, আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের সুখে-দুঃখে বিপদে পাশে আছি। ভোর থেকে গভীর রাত্রি পর্যন্ত রাজশাহীকে কিভাবে উন্নত করা যায় তা নিয়ে কাজ করেছি এবং করবো। আগামী দিনে আল্লাহ আমাদের দায়িত্ব দিলে রাজশাহীর সকল বেকার যুবক ও ভাই-বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে রাজশাহীকে একটি শান্তিপূর্ণ মহানগরী হিসেবে গড়ে তোলা হবে। আমি জনগণের সামনে আমার জীবন বাজি রেখে কথা দিচ্ছি যে, আমার প্রথম দায়িত্ব হবে ১০০ দিনের মধ্যে রাজশাহীকে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজমুক্ত করা। ভূমিদস্যু যেই হোক না কেন, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে এবং রাজশাহীকে একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ মহানগরী হিসেবে গড়ে তোলা হবে।

আপনাদের সন্তান ও ভাই হিসেবে অনুরোধ করছি, আগামী ১২ তারিখের নির্বাচনে শান্তিপূর্ণভাবে সহাবস্থানের মধ্য দিয়ে সবাই নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা নির্বাচনের পর সবাই ভাই-ভাই মিলে রাজশাহীকে এবং বাংলাদেশকে গড়ে তুলব। আমি আবারো আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই।
সভাপতির বক্তব্যে রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারা সবাই আমাদের জনপ্রিয় নেতা মিনু ভাইকে বিজয়ী করবেন। মিনু ভাই এ অঞ্চলের জনপ্রিয় মুখ। সবাই তার জন্য কাজ করবেন।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি এ্যাড. এরশাদ আলী ঈশা, সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, সহসভাপতি আবুল কালাম আজাদ সুইট, সহসভাপতি জয়নুল আবেদিন শিবলি, সহসভাপতি এ্যাড. ওয়ালিউল হক রানা, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী রোকসানা পারভিন টুকটুকি, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশের পর বাটার মোড় থেকে একটি গণমিছিল শুরু হয় গণমিছিলটি মালোপাড়া, সোনাদিঘীর মোড়, মনিচত্বর, সাহেব বাজার, জিরোপয়েন্ট, কুমারপাড়া, আলুপট্টি ও গণকপাড়াসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে পুনরায় বাটার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে হাজার হাজার নেতাকর্মী স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিনুর ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। মিছিলটি গণজোয়ারে পরিণত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31