IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> আমাকে বিজয়ী করলে আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া

আমাকে বিজয়ী করলে আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া’কে বিজয়ের লক্ষে সর্বশেষ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেল চার’টায় ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাগমারা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া।
সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা, এ্যাড. মাহফুজুর রহমান, সরদার সানিয়াত হোসেন শুভ, গনিপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, চেয়ারম্যান মোশারফ হোসেন, চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফি, সহ আরও অনেকে।

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি নিহার বানু, সাবেক সভাপতি রিনা ইসলাম, গনিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, সহ অন্যরা।

সভায় বক্তারা উল্লেখ করেন ডিএম জিয়া আউচপাড়া ইউনিয়ন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি পরিক্ষিত জননেতা। তাঁকে বিজয়ী করবেন। তিনি বাগমারার উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনবেন। প্রত্যেক নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। ধানের শীষের বাগমারায় যে জোয়ার এসেছে, তাতে স্বাধীনতা বিরোধী শক্তির সকল অপপ্রচার ও গুজব ভেস্তে যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমি জনপ্রতিনিধি ছিলাম। আমার কিছু অভিজ্ঞতা হযেছে। বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমাকে ভোটে বিজয়ী করলে আমি বাগমারায় উন্নয়ন ও শান্তি এনে দিবো। কৃষি,শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ক্রীড়া, সংস্কৃতি সহ সব বিভাগে আমুল পরিবর্তন করা হবে। এই মুহুর্তে দেশ পরিচালনা অভিজ্ঞতা একমাত্র বিএনপির রয়েছে।
অতীতের কোন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের ধানের শীষকে বিজয়ী করবেন।
সভায় সকল ইউনিয়ন, পৌরসভা উপজেলা, জেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনী জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়। ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রবেশ মুখে উপচে পড়া ভিড় দেখে হাজার হাজার মানুষ বাজারে অবস্থান নেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31