IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেনআকাশসীমার অনুমতি না মেলায় আটকে গেল রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়ামের চালানবাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালাপুনর্ভবা নদী ও রহনপুর খালকে দূষণমুক্ত করতে স্মারকলিপিশিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলননিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নটেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক, আটক-৩বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডাঃ আব্দুল বারী
Home >> খেলা >> টপ নিউজ >> হারলেও চোখে চোখ রেখে লড়াই করলো লাল-সবুজের বাংলাদেশ

হারলেও চোখে চোখ রেখে লড়াই করলো লাল-সবুজের বাংলাদেশ

ছবি-সংগৃগীত

ধূমকেতু নিউজ ডেস্ক : এশিয়ান কাপের অভিষেক খুব একটা খারাপ হলো না বাংলাদেশ নারী ফুটবল দলের। শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা চীনের বিপক্ষে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলার মেয়েরা। প্রথমার্ধের ৪৪ মিনিট পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নদের আটকে রেখেছিল পিটার বাটলারের শিষ্যরা। তবে শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। হারলেও চোখে চোখ রেখে লড়াই করেছেন ঋতুপর্ণা-আফঈদারা।

মঙ্গলবার (৩ মার্চ) সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে চীন। একের পর এক আক্রমণ করে তার। তবে বাংলাদেশের ডিফেন্ডাররা তা আটকে দেন। এর মাঝে নিজেদের গুছিয়ে নেয় বাটলারের শিষ্যরা।

ম্যাচের ১৪ মিনিটে প্রায় গোলের দেখা পেয়েই গিয়েছিল বাংলাদেশ। বাঁ উইং ফাঁকা পেয়ে যান ঋতুপর্ণা চাকমা। প্রায় মাঝমাঠ থেকে বাঁ পায়ের দুরপাল্লার শট নেন। বলটা বাতাসে ভাসতে ভাসতে গোলপোস্টে ঢোকার ঠিক আগ মুহূর্তে শূন্যে লাফিয়ে ঠেকিয়ে দেন চীনের গোলকিপার চেন চেন।

ম্যাচের ২৪ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠায় চীন। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) অফসাইডের কারণে তা বাতিল করে দেন। এরপর ম্যাচের ৪৪ মিনিটে ডেডলক ভাঙে চীন। দুরপাল্লার শটে গোল করলেন চীনের মিডফিল্ডার ওয়াং সুয়াং।

এরপর ৪৬ মিনিটে বক্সের বাইরে থেকে চীনের মিডফিল্ডার ঝ্যাং রুইয়ের নিচু শট বাংলাদেশের ডিফেন্ডার কোহাতি কিসকুর পায়ে লেগে জালে জড়ায়। এতে ২–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চীন।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। বেশ কয়েকবার চীনের দূর্গে হানা দেয় ঋতুপর্ণা-শামসুন্নাহাররা। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন তারা। বাংলাদেশের আক্রমণে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে ব্যর্থ হন চীনের ফুটবলাররা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031