IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> রাজনীতি >> লিড নিউজ >> রাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই সনদ বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে এক বছরের পথচলা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির রাজশাহী সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠান আজ মঙ্গলবার ১০ মার্চ বিকালে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম এম.পি আহবায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আখতার হোসেন এম.পি সদস্য সচিব, এনসিপি।
নাসিরুদ্দিন পাটোয়ারী মুখ্য সমন্বয়ক, এনসিপি,সারজিস আলম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল), এনসিপি,
এড. তারিকুল ইসলাম আহ্বায়ক, জাতীয় যুবশক্তি,মাজহারুল ইসলাম ফকির আহবায়ক জাতীয় শ্রমিক শক্তি,
জাহিদ আহসান সভাপতি জাতীয় ছাত্রশক্তি

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শরীফ উসমান হাদী হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে এবং তা হতে হবে ন্যায়বিচার। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ডিপ স্টেট ও দেশি-বিদেশি চক্রদেরও আইনের আওতায় আনতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত রাজশাহী বিভাগীয় ইফতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম আরোও বলেন, ঋণখেলাপিদের সংসদে স্থান দিয়ে এবং ‘ফ্যামিলি কার্ড’ দিয়ে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন সম্ভব নয়। তিনি আরও বলেন, “১২ মার্চ ফ্যাসিস্ট দলের দোসর রাষ্ট্রপতির বক্তব্য শুনতে আমরা সংসদে যাব না। আমরা সংসদে যাব গণভোটে বিপুল সংখ্যক মানুষের যে রায় এসেছে তার বাস্তবায়ন, উচ্চকক্ষ গঠন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে।”

ইফতারের পূবে সমাবেশে বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, এখনও বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট ডাকাতি ও নির্বাচনী কারচুপি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, “সেখানে বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষে ভোট ডাকাতি করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এরপর লন্ডন ও ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সরকার গঠন করা হয়েছে।”

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার বক্তব্যে বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে যারা থাকবেন তাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের সময় কমিটিতে থাকতে স্নাতক পাস বাধ্যতামূলক করা হয়েছিল। তিনি বলেন, “বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাউকে কোনো ধরনের পায়তারা করতে দেওয়া হবে না।”

এদিকে পবা- মোহনপুরে সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন তার বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ এই সংসদের উপর আস্থা ও বিশ্বাস রেখেছেন। এবং সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের দলের পার্থক্য থাকতে পারে মতের পার্থক্য থাকতে পারে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা সবাই এক হয়ে কাজ করতে চাই। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় আমাদের মূল উদ্দেশ্য। সেটিকে সামনে রেখেই আমাদের পথচলার নিশ্চিত করতে চাই।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এনসিপি নেতাদের দাবি, ইফতার সমাবেশে অন্তত দুই হাজার কর্মী-সমর্থক ও অতিথি উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31