ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী: নওগাঁর বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের ভাগ্য পরিবর্তনে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। সকাল ১০ টায় বদলগাছী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভসংঘ বদলগাছী শাখার সভাপতি অধ্যক্ষ গোলাম কিবরিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ডাঃ মাসুদ রানা, বদলগাছী প্রেস ক্লাব সভাপতি শহিদুল ইসলাম দবির, শুভসংঘের সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন মূসা, সেলাই প্রশিক্ষক সেলিনা দিল আফরোজ।
আরো উপস্থিত ছিলেন কালের কন্ঠের বদলগাছী প্রতিনিধি এমদাদুল হক দুলু, জেলা প্রতিনিধি ফরিদুল করিম, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান,বসুন্ধরা ফাউন্ডেশন সিনিয়র অফিসার মো, মামুন,বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামীম আল মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির ইয়াছির আরাফাত রাফি, শাহ্ মো, হাসিবুর রহমান হাসিব।
অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন এলাকার ১৫ জন অস্বচ্ছল নারীদের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়।
প্রধান অতিথি জাকির হোসেন চৌধুরী বলেন, এটি একটি সেবা মূলক কাজ। যাদেরকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে পূনর্বাসন করা হচ্ছে। তারা যদি কাজের মাধ্যমে নিজেদের উন্নতি করতে পারে তাহলে ই সফলতা পাবে এই কর্মসূচীর। প্রধান অতিথি আরো বলেন, আমি সময় পেলে মাঝে মাঝে পর্যবেক্ষন করে দেখব তারা কি কাজ করছে।
বিশেষ অতিথি রবিউল ইসলাম বলেন, তিন মাস প্রশিক্ষন শেষে যারা সেলাইমেশিন পেয়েছে। বসুন্ধরা গ্রুপ তাদের একটা আয়ের উৎস করে দিয়েছে। এই উপহার কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য বদলাতে হবে।
সেলাইমেশিন পেয়ে সানজিদা আখতার বলেন, আমার বাবা নেই , আমার কোন ভাই নেই। আমি তিন মাস প্রশিক্ষন দিয়েছি। এই সহযোগিতা আমিসহ আমাদের সকলের পরিবার এগিয়ে যাবে।


