IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ

কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া: কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় ঠান্ডা জ¦র সর্দি-কাশিজনিত জটিলতা নিয়ে ভর্তি হয়েছেন ৯৭ শিশু। ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪ জন শিশু, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ জন শিশু ও উপজেলা পর্যায়ে ভর্তি হয়েছে ১১টি শিশু রোগী।

এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া সিভিল সার্জন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)।

২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. হোসেন ইমাম বলেন, ‘রাত ১০টা পর্যন্ত এখানে শিশু বিভাগে সর্বমোট ৪৪ রোগী ভর্তি আছে। এদের মধ্যে ১৯ রোগী হাম আক্রান্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছেন চিকিৎসকরা। বাকি রোগীরা নানা জটিলতায় ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীর বলেন, ‘মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত এখানে শিশু বিভাগে মোট ভর্তি শিশু রোগীর সংখ্যা ৪২ জন। এসব রোগী ঠান্ডা জ্বর সর্দি কাশিসহ নানা জটিলতায় ভুগছে। এদের মধ্যে কেবলমাত্র ৯ রোগীর শরীরে র‌্যাশ জাতীয় লক্ষণ থাকায় সেগুলিকে প্রাথমিকভাবে হাম আক্রান্ত হিসেবে চিহ্নিত করছি এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

এছাড়া কুষ্টিয়া সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, চলতি বছরের শুরু থেকেই শিশুদের হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষায় হামের পজেটিভ রিপোর্ট পাওয়া পর্যন্ত ১৫ রোগী কেস হিস্ট্রি পাওয়া গেছে তাদের অধিকাংশই জেলার বাইরে থেকে আগত। এখন যেহেতু সারাদেশেই শিশুদের হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সে কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশন দেওয়া হয়েছে।

তিনি বলেন, জেলাজুড়ে সর্বশেষ হাম পরিস্থিতি বিষয়ক নির্ভরযোগ্য চড়ান্ত ফলাফল আগামীকাল বুধবার বেলা ১১টা থেকে প্রতিদিন আপডেট তথ্য অবহিত করা হবে। তবে আক্রান্ত শিশুদের নমুনা পরীক্ষার প্রয়োজনীয় রি-এজেন্ট সংকট এ মুহূর্তে রোগী সনাক্তের একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আশা করছি খুব শীঘ্রই এটাও কাটিয়ে উঠতে পারব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31