IMG-LOGO

সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠননিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশপ্রধান প্রজনন মৌসুমে ” মা ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভা৫ দফা দাবিতে রাজশাহী পাউবোর ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদানরাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধনমহাদেবপুরে স্ত্রীর বিরুদ্ধে কৌশলে জমি লিখে নেয়ার অভিযোগমহাদেবপুরে ঘটনার ২৫ দিন পর স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্তহত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামী গ্রেফতারসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগনন্দীগ্রামে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস ও সাধারণ সম্পাদক শামীম
Home >> প্রবাস >> লিড নিউজ >> হরমুজ প্রণালি খুলতে ইরানকে ডনাল্ড ট্রাম্পের নতুন আল্টিমেটাম

হরমুজ প্রণালি খুলতে ইরানকে ডনাল্ড ট্রাম্পের নতুন আল্টিমেটাম

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের অবরুদ্ধ করে রাখা হরমুজ প্রণালি খোলার জন্য নতুন করে সময়সীমা বেঁধে দিয়ে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

রোববার মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নালে’ এক সাক্ষাৎকারে তিনি মঙ্গলবার রাতের মধ্যে হরমুজ প্রণালি খোলার সময়সীমা বেঁধে দিয়েছেন।

এই সময়সীমার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে হামলা চালানোর হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, “তাদের কোনও বিদ্যুৎকেন্দ্র এবং সেতু আর দাঁড়িয়ে থাকবে না।”

ট্রাম্প এরপর সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন। এতে তিনি ইরানের নাম উল্লেখ না করে এবং বিস্তারিত কিছু না জানিয়ে লেখেন, “মঙ্গলবার রাত ৮ টা ইর্স্টান টাইম!”

এর আগে রোবাবারেই আরেকটি আলাদা পোস্টে ট্রাম্প লিখেছিলেন, “ইরান হরমুজ প্রণালি মঙ্গলবারের মধ্যে খুলে না দিলে তাদের অবকাঠামোগুলো হামলার মুখে পড়বে।” তবে সেই পোস্টে ট্রাম্প নির্দিষ্ট কোনও সময় উল্লেখ করেননি।”

শনিবার ট্রাম্প ইরানকে একটি চু্ক্তির মাধ্যমে যুদ্ধ শেষ করার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তেহরানের সময় শেষ হয়ে যাচ্ছে বলে হুঁশিয়ার করেন তিনি।

ইরান যদি এই সময়সীমার মধ্যে একটি চুক্তি করতে ব্যর্থ হয় বা গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে না দেয় তাহলে দেশটিতে আরও তীব্র হামলা চালানোর হুমকি দেন তিনি।

শনিবার নিজের সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, “স্মরণ করুন যখন আমি ইরানকে একটি চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম। সময় ফুরিয়ে যাচ্ছে- তাদের ওপর নরক নেমে আসার আগে ৪৮ ঘণ্টা আছে। ঈশ্বরের গৌরব হোক!”

৬ এপ্রিল, সোমবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ৮টায় এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তার মধ্যেই আবার নতুন করে হরমুজ প্রণালি খুলতে ইরনকে মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত সময় বেঁধে দিলেন ট্রাম্প।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930