IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছেগণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিম
Home >> টপ নিউজ >> খেলা >> প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ১২টি স্কুল নিয়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

আজ সোমবার (১৩এপ্রিল) সকালে অনুষ্টিত উদ্বোধনী দিনের খেলায় সরকারী মডেল স্কুল এন্ড কলেজ ৯৫ রানে হারায় শহীদ মামুন ম্হমুদ পুলিশ লাইন এন্ড কলেজকে।

টস জয়ী মডেল স্কুল এন্ড কলেজ ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ২৩৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ আরাপ ৫৮,ফারদিন ৩৮ ও সুনফার ৩৫ রান করে। বিপক্ষ দলের পক্ষে সাফওয়ান ৭৪,সাদাৎ ৫৩ ও ইমরান ১৪ রানে ২টি করে উইকেট নেন। পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ ২৩৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৩৩.৮ ওভাওে ১৪১ রানে গুড়িয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ইমরান ২৪,সায়েম ৩৭ ও মুরসালিন ৩২ রান করে। বিপক্ষ দলের পক্ষে সান ৩৩ ৫টি ও আব্দুস শাহ ২৯ রানে ৩টি উইকেট নেন ।

টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী শহিদুল ইসলাম। এর আগে তিনি রাজশাহীতে ক্রিকেট টুর্নামেন্টের ভেণ্যু মনোনীত করায় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন খেলাধুলা সব সময় জাতিকে বিশ্ব দরবারে তুলে ধরে। খেলোয়াড়দের নিয়মিত অংশ গ্রহনে শরীল মন স্বাস্থ সতেজ থাকে ফলে তারা মাদক ব্যবহার থেকে দুরে থাকে । আমরা এই খেলাধুলাকে উপজেলা প্রর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে দিতে চাই। এই খেলার মাধ্যমে প্রকৃত খেলোয়াড় বের হয়ে আসবে। আর তারাই একদিন উন্নতমানের খেলোয়াড়ে গন্য হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাঃ সবুর আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক মোঃ সাইদ ইমাম। অনুষ্টানে জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ ফারুক উদ্দিনসহ অংশ গ্রহনকারী স্কুলের শিক্ষকগন উপস্থিত ছিলেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ