IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে জামায়াত কর্মীর বাড়িথেকে ৩শ বস্তা সার উদ্ধারএইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছাতানোরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃত গৃহবধূর সোনার কানের দুল চুরিমোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থীপুঠিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ১৯টি মহিষ ডাকাতিতারাগঞ্জে ক্ষতিগ্রস্ত ও দরিদ্রের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ১৬৩গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানাকুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডমহাদেবপুরে বিনামূল্যে সার বীজ ও প্রকৃতিকদুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণগোমস্তাপুরে কৃষিতে প্রনোদনা পেল প্রায় ১০ হাজার কৃষকমান্দায় ভার্কের খাল পুনঃখনন প্রকল্পে পুকুর চুরির অভিযোগকুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতিগোমস্তাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৭৩৪ জনকুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘হরমুজে পুলিশ হলে মার্কিন জাহাজ ডুববে’

‘হরমুজে পুলিশ হলে মার্কিন জাহাজ ডুববে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে যদি যুক্তরাষ্ট্র ‘পুলিশের’ ভূমিকা পালন করতে চায়, তবে সেখানে মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান। এখন এই প্রণালি আর ইরানের বন্দরগুলোতে নৌ–অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র।

এ পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রীয় টিভিতে মোহসিন রেজাই বলেন, ‘ট্রাম্প হরমুজ প্রণালিতে পুলিশ হতে চান। এটা কি আপনার কাজ? এটা কি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী একটি সামরিক বাহিনীর কাজ?’

মোহসিন রেজাই সতর্ক করে বলেন, ‘আপনাদের জাহাজগুলো (অবরোধ কার্যকর করতে নজরদারি করা মার্কিন জাহাজ) আমাদের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই ডুবতে পারে।’

মোহসিন রেজাই ইরানের উচ্চপদস্থ একজন সামরিক কর্মকর্তা। ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) সাবেক কমাণ্ডার–ইন–চিফ ছিলেন তিনি। ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেছেন। পরে অবসরে যান।

গত মাসে ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, মোহসিন রেজাই অবসর ভেঙে মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930