IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার

ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় হিসাব রক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান-এর বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। গত ১৩ এপ্রিল আলাদিপুর ইউনিয়নের সাবেক বিজিবি সদস্য মৃত টিপু সুলতানের স্ত্রী হাসিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে ১৫ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান অভিযোগকারীকে সঙ্গে নিয়ে অভিযুক্ত কর্মকর্তাকে নিয়ে একান্তে শালিস বৈঠকে বসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবুল বাসার।

শালিসে আনীত অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত হিসাব রক্ষণ কর্মকর্তা ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি বিবেচনা করে তাকে ফুলবাড়ী থেকে বদলির জন্য উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। অভিযোগকারীও এ বিষয়ে আর কোনো পদক্ষেপ নেবেন না বলে জানান।

এদিকে, অভিযুক্ত কর্মকর্তা গণমাধ্যমে সংবাদ প্রকাশ ঠেকাতে সাংবাদিকদের বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে। তিনি মুঠোফোনে বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।

পৌর বিএনপি সভাপতি আবুল বাসার বলেন, “এ ধরনের কর্মকর্তা আমাদের উপজেলায় থাকলে সাধারণ মানুষের ক্ষতি হবে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাই আমরা তার বদলি দাবি করেছি।”

অন্যদিকে, সদ্য অবসরপ্রাপ্ত সমাজসেবা অফিসের পিয়ন নজিবর রহমানের কাছ থেকেও পেনশন পাইয়ে দেওয়ার নামে দেড় লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। টাকা দিতে না পারায় প্রায় সাত মাস ধরে তিনি পেনশন সুবিধা পাননি বলে জানা গেছে। এ ধরনের আরও অভিযোগ করেছেন স্থানীয় সুজাপুর গ্রামের বাসিন্দা নিয়াজুর রহমান।

স্থানীয়দের মতে, নানা অভিযোগ থাকা সত্ত্বেও বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা হলেও শেষ পর্যন্ত তা প্রকাশ্যে এসেছে। তারা আশা করছেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31