ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সেবা কেন্দ্র ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন পল্লী চিকিৎসক মো. মুসা সরকার। জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আব্দুল হানিফ এর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ, যুগ্ম আহবায়ক বাপ্পী কুমার মন্ডল রণি, রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইয়াসিন আল মামুন মুন্না, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান আতিক।
জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সম্পাদক মারুফ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সহ সভাপতি মনিরুজ্জামান লিমন, যুগ্ম সম্পাদক আরাফাত হোসেন রাতুল প্রমূখ।
এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার স্যালাইন, পানি ও প্রয়োজনীয় ঔষধ বিনামূলে বিতরণ করা হয়। প্রচন্ড গরমে ছাত্রদলের এমন উদ্যোগে বিনামূল্যে এ সেবা পেয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা খুব খুশি হন।



