ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুতের গ্রাহকের বকেয়া বিলের টাকা দেয়ার পরও সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে স্থানীয়রা হট্টগোলসহ অফিসের ওয়ারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রিশিয়ান শান্তকে মারধর এবং লাঞ্ছিত করেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেন । মঙ্গলবার(২১ এপ্রিল) দুপুরের পরে উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির শ্রীখন্ডা গ্রামে ঘটে এসব ঘটনা। পরে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীর প্রচেষ্টায় পরিবেশ শান্ত হয়। তবে এঘটনায় কোন অভিযোগ বা মামলা হয় নি। এখবর ছড়িয়ে পড়লে অফিসের লোকজন ও স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির শ্রীখন্ডা গ্রামের কয়েকজন গ্রাহক অফিসের সাথে সংশ্লিষ্ট ইলেক্ট্রিশিয়ান নাজমুল কে বকেয়া বিলের টাকা দেয়। কিন্তু নাজমুল অফিসে টাকা জমা দেননি। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরের দিকে গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করতে যায় ওয়ারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রিশিয়ান শান্ত। গ্রাহকসহ গ্রামের লোকজন বকেয়া বিলের টাকা নাজমুলকে দেয়া আছে বললেও তারা কোন কর্ণপাত না করে তাদের সাথে খারাপ আচরণ ও গালমন্দ করেন। এসময় গ্রাহকসহ গ্রামের লোকজন উত্তেজিত হয়ে ওয়ারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রিশিয়ান শান্ত কে ধাক্কাসহ উত্তম মাধ্যম দেয়। পরে বাধ্য হয়ে পুনরায় সংযোগ চালু করিয়ে দেয়। তকন পরিবেশ শান্ত হয়।
গ্রাহকসহ গ্রামের লোকজন জানান, দেশে জ্বালানি সংকট, দিনরাত বিদ্যুতের লোডশেডিং। যখন প্রয়োজন তখন থাকেনা বিদ্যুৎ। নাজমুলের মাধ্যমে বিদ্যুৎ বিলের টাকা দেয়া হয়। এটা নতুন ঘটনা না। দীর্ঘ দিন ধরে তার মাধ্যমে অনেক গ্রাহক বিল দিয়ে থাকে। অফিসের লোকজনকে বারবার বলা হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন না করে নাজমুল আসলেই টাকা দেয়া হবে। কিন্তু তারা কোন কথা শুনবেনা। সংযোগ বিচ্ছিন্ন করবেই। এটা নাকি তাদের ক্ষমতা। এজন্য তাদের কে উত্তম মাধ্যম দেয় জনসাধারণ। এতবার নিষেধ করার পরও তারা সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তখন তাদের কে উত্তম মাধ্যম দিয়েছে জনগণ। পরে ঠিকই সংযোগ চালু করার ব্যবস্থা করে দেয়। কারন তাদের কে সাব বলা হয়েছে সংযোগ বিচ্ছিন্ন করলেন চালু করে গ্রাম থেকে বের হতে দেয়া হবে।
ওয়ারিং ইন্সপেক্টর অলিউল্লাহ জানান, মারপিট হয়নি, ধাক্কাধাক্কি হয়েছে। বিলের টাকা পরিশোধের পর সংযোগ চালু করে দেয়া হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি তানোর জোনের জেনারেল ম্যানেজার(ডিজিএম) রেজাউল করিম খান জানান, মারপিট হয়নি। বিদ্যুৎ বিলের টাকা নাজমুল নামের এক স্থানীয় ইলেক্ট্রিশিয়ান কে দিয়েছিল গ্রাহকরা। বিলের টাকা অফিসে জমা না দেয়ার কারনে গ্রাহকদের সাথে হট্টগোল হয়েছে। পরে সমাধান হয়েছে বলে আমি শুনেছি। আমি ছুটিতে আছি বলে দায় সারেন।



