IMG-LOGO

বুধবার, ২২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিলরাজশাহীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ গৃহবধূ নিহত, আহত ২সিরিজ জয়ের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশযুক্তরাষ্ট্রের যুদ্ধ‌বির‌তির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিবআজ সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরুধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিতমহাদেবপুরে ছাত্রদলের ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক টুটুলরাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ গৃহবধূ নিহত, আহত ২

রাজশাহীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ গৃহবধূ নিহত, আহত ২

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন অক্ট্রয় মোড় এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেদেনা (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নিহতের স্বামীসহ আরও দুজন আহত হয়েছেন। আজ (২২ এপ্রিল ) বুধবার বেলা ১১টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বেদেনা রাজশাহীর দুর্গাপুর থানার তালিসাবাসপুর গ্রামের মোঃ রেজ্জাকের স্ত্রী। দুর্ঘটনায় আহতরা হলেন— নিহতের স্বামী মোঃ রেজ্জাক (৪৫) এবং নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার জানিকের ছেলে নাসির (৩০)।

জানা যায়, মতিহার থানাধীন অক্ট্রয় মোড় এলাকায় একটি বাস ও অটোরিকশার মধ্যে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে আনার পর বেলা ১১:৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক বেদেনাকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে নাসিরকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, নিহতের স্বামী রেজ্জাককে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031