IMG-LOGO

বুধবার, ২২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনশিক্ষাঙ্গনে শান্তি চাই গুপ্ত রাজনীতি বন্ধ চাই দাবিতে, রাবিতে ছাত্রদলের দেওয়াল লিখনতানোরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় হট্টগোল মারপিটরাজশাহী কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিলরাজশাহীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ গৃহবধূ নিহত, আহত ২সিরিজ জয়ের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশযুক্তরাষ্ট্রের যুদ্ধ‌বির‌তির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিবআজ সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরুধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিতমহাদেবপুরে ছাত্রদলের ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক টুটুলরাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থী
Home >> টপ নিউজ >> রাজনীতি >> শিক্ষাঙ্গনে শান্তি চাই গুপ্ত রাজনীতি বন্ধ চাই দাবিতে, রাবিতে ছাত্রদলের দেওয়াল লিখন

শিক্ষাঙ্গনে শান্তি চাই গুপ্ত রাজনীতি বন্ধ চাই দাবিতে, রাবিতে ছাত্রদলের দেওয়াল লিখন

ধূমকেতু প্রতিবেদক,তানোর : জামায়াত শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে দেয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২২ এপ্রিল) দুপুর সাড়ে বারো টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বর সহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্হানে দেয়াল লিখন কর্মসূচি হয়েছে।

উক্ত কর্মসূচিতে ছাত্রদল বিভিন্ন স্লোগান লেখেছে : গুপ্ত যাদের অবস্থান,জন্ম তাদের পাকিস্তান, শিক্ষাঙ্গনে শান্তি চাই, গুপ্ত রাজনীতি বন্ধ চাই,সত্যের পথে চলি, গুপ্ত রাজনীতি ত্যাগ করি,গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই,গুপ্ত রাজনীতির দিন শেষ
সবার আগে বাংলাদেশ।

এ সময় রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম বলেন, ‘গুপ্ত রাজনীতি কখনোই একটি সুস্থ রাষ্ট্রব্যবস্থার অংশ হতে পারে না। অদৃশ্য শক্তির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ, পর্দার আড়ালে চুক্তি, কিংবা জনগণের অজান্তে রাজনৈতিক প্রভাব বিস্তার—এসবই গণতন্ত্রের মূল চেতনাকে প্রশ্নবিদ্ধ করে। এতে করে মানুষের আস্থা নষ্ট হয়, রাজনৈতিক সংস্কৃতি দুর্বল হয়ে পড়ে এবং স্বচ্ছতার জায়গায় সৃষ্টি হয় অবিশ্বাস ও অস্থিরতা।’

রাবি শাখা ছত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘শিবির ও জামায়াতের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজকে আমাদের এই কর্মসূচি। শিবিরের এই গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে। আমরা চাই শিবির সুস্থভাবে রাজনীতি করুক। যে সকল ছাত্র সংগঠন ইসলামবিরোধী কাজ করে বেড়ায় সে সকল সংগঠনকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জায়গা দিবো না। আমরা জানি বুয়েটের সেই শিক্ষার্থী আবরার ফাহাদকেও তারা গুপ্ত রাজনীতি করে হত্যা করেছে।

তিনি আরো বলেন,’ ইসলামী ছাত্রশিবির নামে একটা গুপ্ত ছাত্র সংগঠন যে সংগঠনটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। তারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ হয়ে আমাদের মা-বোনদের নির্যাতন করে হত্যা ও ধর্ষণ করেছে। আমরা আজকে দেয়াল লিখন এর মাধ্যমে আহ্বান জানাই সুষ্ঠুভাবে রাজনীতি করতে হবে শিক্ষার্থীদের কল্যাণে রাজনীতি করতে হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031