IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসননর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ উদ্বোধনগোমস্তাপুর জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনিব্র্যাকের আয়োজনে কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে প্রশিক্ষণপোরশায় তেঁতুলিয়া ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষনা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটক

মান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটক

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় লিজকৃত একটি পুকুর থেকে মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম মেহের আলী ওরফে মেহের বক্স (৫৭)। তিনি তেঁতুলিয়া ইউনিয়নের চকসাবাই গ্রামের গাবু গাইনের ছেলে। তিনি পেশায় একজন মাছ চোর বলে স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে। এ সময় তার কাছ থেকে ৩০ কেজি রুই মাছ ও মাছ ধরার বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

পুকুর মালিক মিজানুর রহমান বলেন, সোনারপাড়া গ্রামের একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছি। মঙ্গলবার গভীর রাতে মেহের আলী কারেন্ট জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরছিল। এ সময় পুকুরের পাহারাদার জালাল উদ্দিন টের পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষিপ্ত তাকে গণধোলাই দেন। পরে তাকে মান্দা থানা পুলিশে সোপর্দ করা হয়।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আটক মেহের আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনায় পুকুর মালিক বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news