IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটক
Home >> খেলা >> ভারতের পানির সমস্যা মেটাতে অভিনব উদ্যোগ জার্মান ফুটবলারের

ভারতের পানির সমস্যা মেটাতে অভিনব উদ্যোগ জার্মান ফুটবলারের

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের সুপার লিগে (আইএসএল) খেলে ভক্তদের নজর কেড়েছেন এসসি ইস্টবেঙ্গল দলের অন্যতম ভরসা জার্মান ফুটবলার মাত্তি স্টেইনম্যান। এবার মাঠের বাইরের কাজেও প্রশংসায় ভাসছেন তিনি।

ভারতে বিশুদ্ধ পানির সমস্যা মেটাতে অভিনব উদ্যোগ নিয়েছেন এই ফুটবলার। ম্যাচ চলাকালে প্রতি কিলোমিটার দৌড়নোর জন্য ১০ ডলার করে দান করবেন তিনি। এ জন্য হামবুর্গের ‘ভাইভা কন অ্যাগুয়া’ নামের একটি এনজিওর সঙ্গে চুক্তি করেছেন। চালু করেছেন ‘মাত্তি রানস ফর ওয়াটার’ নামের একটি কর্মসূচিও।

জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে বৃষ্টির পানি থেকে খাবার পানি তৈরির একাধিক প্রকল্পের সঙ্গে যুক্ত ‘ভাইভা কন অ্যাগুয়া’ নামের সংস্থাটি। পানি নিয়ে ভারতেও একাধিক প্রকল্পে কাজ করছে তারা। এ কথা জানতে পেরেই এগিয়ে জার্মান অনূর্ধ্ব–২০ দলে প্রতিনিধিত্ব করা স্টেইনম্যান।

এক সাক্ষাৎকারে এ বিষয়ে স্টেইনম্যান বলেন, দু-তিনমাস আগে বিশ্বজুড়ে ফুটবলাররা যখন ‘রান ফর ওয়াটার’ কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন, হামবুর্গের সংস্থাটিও একইরকম পদক্ষেপ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এরপর আমিই নিজেই ওদের সঙ্গে যোগাযোগ করি। প্রথমদিকে পূর্ব আফ্রিকার দেশগুলোর জন্য অর্থ সাহায্য করছিলাম। পরবর্তীতে জানতে পারি ভারতেও ওই সংস্থার একাধিক প্রকল্প রয়েছে। তাই আমি এবার এই দেশের পানীয় জল প্রকল্পগুলোর জন্য অর্থ সংগ্রহ করছি।

ফুটবল ভক্তদেরও এই কাজে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31