IMG-LOGO

মঙ্গলবার, ২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু‘ডেঙ্গু রোগীর চিকিৎসায় ৮০ শতাংশ ছাড় দিতে হবে’মিরপুরে মৃত্যুর ৮ দিন পর মিলল মায়ের গলিত লাশ, খবর নেই সচিব-শিক্ষক ছেলেদেরখানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশু ফাতেমার মরদেহ উদ্ধারযুক্তরাষ্ট্রের আইওয়ায় পারিবারিক সহিংসতায় বন্দুকধারীর গুলি, নিহত ৭রাজশাহীতে রংধনু নাইট ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসকরাণীনগরে মরিচের গুড়া ছিটিয়েও ছুরিকাঘাত করে ছিনতাইসাবেকমন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান ও বিশৃঙ্খলা, সাতজন আটকবাগমারায় পুরাতন পুকুর সংস্কারে প্রশাসনের নিকট কৃষকদের আবেদনতানোরে আদালতের আদেশ অমান্য করে জমির পাকা ধান পুড়িয়ে দেয়ার অভিযোগশিক্ষকরা শিক্ষা ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন: এমপি মোস্তাফিজুর রহমানথালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ জুলিরপোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতমারা গেছেন রাজনীতিবিদ তোফায়েল আহমেদ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন, ২০২৬) ভোরে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পৌর এলাকার পিটিআই কলেজ বস্তির মৃত নুর নবীর ছেলে। তিনি গত ৫ বছর ধরে ভোলাহাটের গোহালবাড়ি গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,মঙ্গলবার রাত আনুমানিক ৩ টার সময় গোহালবাড়ি গ্রামের বাসিন্দা মোঃ এমরান হোসেনের গোয়াল ঘরে একদল চোর গরু চুরির চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে চোর সন্দেহে ফিরোজ আলীকে হাতেনাতে আটকে ফেলে।

চিৎকার শুনে গ্রামের উত্তেজিত স্থানীয় লোকজন ছুটে এসে ফিরোজ আলীকে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর জখম ও রক্তাক্ত হন।

ভোরে ফিরজের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭ টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ওসি আব্দুল বারেক নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা করেছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031