IMG-LOGO

বুধবার, ৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন‘ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত’‘ইরান এতদিনে ইসরায়েলের অস্তিত্ব বিলীন করে দিত’মায়ের প্রতি অবহেলায় “যুগ্ম সচিব” ছেলে ওএসডিনেপালকে হারিয়ে তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশতাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১তানোরে তুচ্ছ ঘটনায় হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে দু’দফা মারপিট, অচেতন অবস্থায় রামেকে ভর্তি যুবকরাণীনগরে শর্টসার্কিটের আগুনে নি:স্ব পরিবারটিরায়গঞ্জের পাঙ্গাসী এলাকায় সড়কে ধস বিপাকে জনসাধারণকুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহতপোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে’চাঁপাইনবাবগঞ্জে মতপ্রকাশ পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতনওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুআরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী রিয়া
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত’

‘ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত’

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারত একটি খুনি রাষ্ট্র, বিএসএফ একটি খুনি বাহিনী। সীমান্তে বাংলাদেশিদের হত্যার দায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত।

এছাড়াও সীমান্ত হত্যা ও কথিত পুশ-ইনের ঘটনায় সরকারের আরও কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৩ জুন) দুপুরে যশোরের শার্শা উপজেলার বেনাপোলের সাদীপুর সীমান্ত পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতের পক্ষ থেকে কোনো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রয়োজন হলে তা আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে; কিন্তু রাতের আঁধারে সীমান্তে মানুষ রেখে যাওয়া গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ-ইন মেনে নেবে না জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সীমান্ত হত্যা, মাদক চোরাচালান ও অন্যান্য সীমান্ত-সংক্রান্ত ইস্যুতে অতীতে কঠোর অবস্থান নেওয়া হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না।

সীমান্তে অবস্থান করা কয়েকটি পরিবারের খোঁজ নিতে তারা সেখানে গিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, পৌঁছার আগেই পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে।

সীমান্তবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের পুশ-ইনের চেষ্টা হলে স্থানীয়দের দ্রুত বিজিবি ও পুলিশকে জানাতে হবে। প্রয়োজনে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) থেকে সাদীপুর সীমান্তের জিরো লাইনে ১০ থেকে ১২ জন নারী, পুরুষ ও শিশু অবস্থান করছিলেন। তবে বুধবার সকাল থেকে তাদের আর সেখানে দেখা যায়নি। স্থানীয়দের ধারণা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের সরিয়ে নিয়েছে।

সীমান্ত পরিদর্শনের সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031