IMG-LOGO

রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাবিক হত্যার প্রতিবাদ জানাতে গিয়ে উল্টো যুক্তরাষ্ট্রের ‘ধমক’ খেলো ভারত‘এমবাপ্পে নয়, আমার রেকর্ড ভাঙতে মেসিকে স্বাগতম’সাবেক মহাপরিদর্শক বেনজীর দুবাই পুলিশের হাতে গ্রেপ্তাররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৭ জনকুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনগোমস্তাপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনপ্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচিচাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন‘প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়’মহাদেবপুরে অটোরিকসার সাথে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুনারী নির্যাতন, মহাদেবপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরযে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে নাপোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> খেলা >> ‘এমবাপ্পে নয়, আমার রেকর্ড ভাঙতে মেসিকে স্বাগতম’

‘এমবাপ্পে নয়, আমার রেকর্ড ভাঙতে মেসিকে স্বাগতম’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে এমবাপ্পে নয়, মেসিকে স্বাগত জানিয়ে রেখেছেন সাবেক জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। তার ধারণা, বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডটি বেশিদিন টিকে থাকার সম্ভাবনা খুবই কম। সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার সবচেয়ে কাছাকাছি আছেন লিওনেল মেসি। তার ঠিক পরই রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ক্লোসার চাওয়া আর্জেন্টাইন তারকার হাতে উঠুক তার রেকর্ডটি।

ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভাঙতে মেসির প্রয়োজন আর মাত্র ৪টি গোল। বিশ্বকাপে ২৬ ম্যাচে আর্জেন্টাইন অধিনায়কের নামের পাশে শোভা পাচ্ছে ১৩টি গোল। ক্লোসার গোলের রেকর্ড ভাঙার সুযোগ আছে এমবাপ্পের সামনেও। মাত্র দুইটি বিশ্বকাপে ১৪ ম্যাচ খেলে এমবাপ্পে গোল করেছেন ১২টি। ক্লোসার রেকর্ড ভাঙতে ফরাসি অধিনায়কের প্রয়োজন ৫টি গোল। এছাড়া ব্রাজিলের নেইমার ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল সংখ্যা ৮টি করে।

ক্লোসার মনে হচ্ছে, রেকর্ডটি মেসির নিজের করে নেওয়ার সম্ভাবনাই বেশি। ৪৮ বছর বয়সী সাবেক এই জার্মান ফুটবলার সম্প্রতি দেশটির সংবাদমাধ্যমকে এ কথা জানান। একইসঙ্গে আর্জেন্টিনার এই ফুটবল জাদুকরের প্রতি মুগ্ধতার কথা জানিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার জন্য তাকে আগাম অভিনন্দনও জানিয়ে রাখেন।

জার্মান সংবাদমাধ্যমকে সাবেক এই স্ট্রাইকার বলেন, আমার ধারণা, এই বিশ্বকাপেই রেকর্ডটি ভেঙে যাবে। দল বেশি হওয়ায় ম্যাচও বেশি, গোল করার সুযোগও থাকে বেশি। আমার মনে হয়, এবার আর্জেন্টিনা ও ফ্রান্স অনেক দূর যাবে। এটা হলে দারুণ হবে, রেকর্ডটা একদিন ভাঙবেই। সেটা করার জন্য মেসিকে স্বাগতম। আমি মেসির বড় ভক্ত, বরাবরই।

আগামী ১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে বিশ্বচ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। একইদিন রাত ১টায় সেনেগালের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। গ্রুপ পর্বের লাড়াইয়ে তাদের বাকি দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031