IMG-LOGO

সোমবার, ২২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় পানির সঙ্কট দূর করতে টিউবওয়েল স্থাপন করলেন যুবদল নেতাআওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ: ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণারাজশাহীতে ছেলের আঘাতে ‘স্কুলশিক্ষক’বাবার মৃত্যুবীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিতপুঠিয়ায় বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতারবজ্রপাতে আহত আলাউদ্দিনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু, এলাকায় শোকআওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভবাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনবিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় মিশরেররাজশাহীতে তায়কোয়ানডো দোজাং-এর ২৬তম বেল্ট বিতরণকোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রীকুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে সংবর্ধনাবাল্য বিবাহ প্রতিরোধ সচেতনতায় লফসের চিত্রাংকন প্রতিযোগিতারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫জেএফএ অনুর্দ্ধ-১৪ জাতীয় যুব ডেভলপমেন্ট নারী ফুটবল প্রতিযোগিতার ফল২৩ জুন ফাইনাল
Home >> রাজনীতি >> টপ নিউজ >> আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ: ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ: ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ধূমকেতু প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগামী ২৩ জুনের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যে স্বৈরাচার বাংলাদেশের মানুষের রক্ত ঝরিয়েছে, তাদেরকে বাংলার মাটিতে আর মিছিলের সুযোগ দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের কিছু সুশীল শিক্ষক এখনো আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করছেন। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা কর্মকর্তা যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, তবে তাঁদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এ দেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ আমরা দেবো না।

আগামীকালের (২৩ জুন) কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, “আগামীকাল ফজরের নামাজ পড়েই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা মোড়ে মোড়ে অবস্থান নেবেন। এ সময় যদি কেউ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিতে পারেন, তবে তাঁকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031