IMG-LOGO

মঙ্গলবার, ২৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিরাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিলকুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১‘আরমান-মুক্তি’ প্যানেলের মনোনয়নপত্র জমা দিলেন নায়ক বাপ্পারাজআইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মহানগরী বিএনপি অবস্থান কর্মসূচিনওগাঁয় আদালতের নির্দেশে মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন‘আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা নির্ধারণ হবে আদালতে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬তারাগঞ্জের বহুল আলোচিত সানজিদা হত্যা মামলায় এক যুবক আটকজামায়াতের কর্মসূচি শেষে ধানমন্ডি ৩২-এ সাংবাদিককে মারধরবিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারাগোমস্তাপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদান

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই)-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদ (২০২৬-২০২৮) রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)-কে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে আরসিসিআইর নেতৃবৃন্দ তাঁর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ সময় তাঁরা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি রাজশাহীর ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে জেলা পরিষদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরসিসিআইর সভাপতি মো. হাসেন আলী, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক গোলাম সাকলাইন ইকো, রেজাউল করিম, মো. ফরহাদ হোসেন, আহসান হাবীব, শাহ মো. মইনুল হোসেন চৌধুরী, মো. হাসিবুল আলম, সহকারী সচিব ইয়াসিন হোসেন মিলন এবং সদস্য ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম।

শুভেচ্ছা স্মারক গ্রহণ শেষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) আরসিসিআইর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “সরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হলে রাজশাহীর অর্থনীতি অধিক গতিশীল হবে। ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জেলার সার্বিক উন্নয়নে জেলা পরিষদ সর্বাত্মক সহযোগিতা করবে।

”তিনি আরও বলেন, রাজশাহীর টেকসই উন্নয়ন,বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি-বেসরকারি সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে জেলা পরিষদ ব্যবসায়ী সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031