IMG-LOGO

সোমবার, ২৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্যঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকেরজমি নিয়ে দ্বন্দ্বে আদালতের রায়ে হলো সমাধান‘দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই’’মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে ভাতিজার আছাড়ে প্রাণ গেল চাচারচাকরির প্রলোভনে অর্থ নেওয়ার পর বিয়ের গুজবের অভিযোগমহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভা অনুষ্ঠিতবাগমারার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও র‍্যালি অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতদেশজুড়ে ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীমুন্সিগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ দীপু মনি, আনা হলো ঢামেকেহরমুজ ইস্যুতে কাতারে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্রচিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেইকানাডার জয়ের ইতিহাস গড়া নায়ককে প্রশংসায় ভাসাচ্ছে দেশ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি গণভোটের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় জাতীয় জীবনে নতুন করে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের সার্বিক ও টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য হয়ে পড়েছে।

শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অন্যান্য সকল মন্ত্রণালয়ের দায়িত্ব ও প্রশ্নের উত্তর দিলেও, নিজের মন্ত্রণালয়ের মূল দায়িত্ব নিয়ে তাঁর কোনো ভ্রূক্ষেপ নেই। দেশের আইনশৃঙ্খলা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব কার্যক্রমের প্রতি সরকারের উদাসীনতার দিকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

সংসদীয় রাজনীতি ও জনগণের অধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় ও জনগণের স্বার্থ সুরক্ষায় বিরোধী দল সংসদে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। সরকার যদি জনগণের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত নেয়, তবে সংসদ ও রাজপথ- উভয় জায়গাতেই এর তীব্র প্রতিবাদ অব্যাহত রাখা হবে।

দেশের সার্বভৌমত্ব ও অন্যায়ের বিরুদ্ধে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে জামায়াত আমির স্পষ্ট ভাষায় বলেন, আমরা কোনো ধরনের আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম ও সব অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই অবিরাম চলবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news